সমুদ্র উপকূলে নুসরত কোলে নিয়ে ঘুরপাক খাচ্ছেন যশ, এভাবেই কী শক্তি সঞ্চয় হচ্ছে ঘূর্ণিঝড় ‘যশ’-এর?

সমুদ্র উপকূলে শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে যশ। কিন্তু এই যশ কে? ছবির পর্দার যশ নাকি যে ‘যশ’ নিজের ছবি দেখাতে আসছে, সেই যশ। ঘাবড়ে যাচ্ছেন? না না, সেরকম কিছু না, আসলে অভিনেতা যশ ও ঘূর্ণিঝড় যশ, এই নাম এক হওয়ার কারণেই সব যেন কেমন মিলে গিয়েছে।

এই নাম নিয়েই এবার শুরু হয়েছে মিমারদের নানান ধরণের মিম বানানোর খেলা। মাসকয়েক আগেই বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে হেরে গিয়েছেন অভিনেতা যশ। সেই প্রসঙ্গ টেনেই এবার নানান মিম বানানো শুরু হয়েছে।

আরও পড়ুন- লাভ জিহাদকে প্রশ্রয় ধারাবাহিকে, ধর্মীয় ভাবাবেগে আঘাত, ‘খড়কুটো’ নিয়ে বিতর্ক তুঙ্গে, বয়কটের ডাক

মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, আজ, সোমবার দুপুর ১২টায় দিঘা থেকে ৬২০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় যশ। আগামী বুধবার সকালে আরও শক্তি সঞ্চয় করে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপ নেবে এই ঘূর্ণিঝড়। এরপর আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে। কিন্তু ঠিক কীভাবে শক্তি সঞ্চয় করছে যশ? সেই ছবিই ফুটে উঠল সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, বিরসা দাশগুপ্তের ছবি ‘ওয়ান’-এর ‘আলাদিন’ গানের একটি দৃশ্য নিয়ে বেশ ‘খেলা’ হয়েছে। উপকূলে নুসরত জাহানের সঙ্গে ‘খেলা’য় মত্ত অভিনেতা যশ দাশগুপ্ত। কখনওনুসরতকে কোলে নিয়ে ঘুরপাক খাচ্ছেন অভিনেতা তো আবার কখনও আবার চোখে কালো চশমা পরে হেঁটে আসছেন ‘শক্তিশালী যশ’।

সেই ভিডিওকেই ঘূর্ণিঝড়়ের ঘুরপাক খেয়ে ধেয়ে আসার সঙ্গে তুলনা করলেন নেটিজেনরা। কোথাও যেন, যশের কালো চশমা পরে এগিয়ে আসা এবং ঘূর্ণিঝড় ‘যশের’ শক্তি সঞ্চয় করা এক হয়ে গিয়েছে।

শুধু কী তাই, আরও একটি ছবিতে দেখা যাচ্ছে, জলের মধ্যে সূর্যপ্রণাম করার ভঙ্গিতে দাঁড়িয়ে অভিনেতা যশ। সেই ছবিতে বলা হয়েছে, এই পদ্ধতিতেই শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘যশ’। নাম বিভ্রাটের কারণেই এত কিছু হচ্ছে অভিনেতাকে নিয়ে।

আরও পড়ুন- ইতিমধ্যেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে! গতি বাড়িয়ে বুধবার দুপুরেই আছড়ে পড়তে পারে “যশ”

শুধু অভিনেতাই নন, এর থেকে রেহাই পেলেন না তাঁর ‘ভালো বন্ধু’, নুসরত জাহানও। মিম স্রস্টারা দুজনকে একসঙ্গে মিলিয়ে দিয়েছেন। এই কারণে অভিনেতা যশের ভালোবাসা বৃদ্ধি ও ঘূর্ণিঝড় যশের শক্তি বৃদ্ধি মিলেমিশে এক হয়ে গিয়েছে।

RELATED Articles