দঙ্গল সিনেমায় তাঁর অভিনয় মন জয় করেছিল সকলেরই। শিশু অভিনেত্রী হিসাবে নিজেকে বলিউডের ওই বড় সিনেমাতেই প্রতিষ্ঠা করেছিলেন জায়রা ওয়াসিম। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি শিশুশিল্পী হিসাবে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। তারপরে আর মাত্র দুটি সিনেমায় তাকে দেখা গেছে, সিক্রেট সুপারস্টার ও দ্য স্কাই ইজ পিঙ্ক। তার পরেই তিনি মাত্র ১৯ বছর বয়সে তার অভিনয় জীবন থেকে স্বেচ্ছা অবসর নেন কারণ তার মনে হয় অভিনয় জগতে এসে তিনি তার ধর্মের অবমাননা করছেন।
এহেন জায়রা সম্প্রতি ভারতে পঙ্গপাল আক্রমণ নিয়ে টুইট করেন। সেই টুইটের পরই বয়ে যায় সমালোচনার ঝড়।
#ZairaWasim you left acting for Islam..now quitting Twitter, Instagram and this list will goes on in future..Your stubborn religious thoughts harming you and really feel sad about it.. wish you come out of it as soon as possible..coz we love you and miss you pic.twitter.com/MrpsEnf2PS
— RST (@laconic_rst) May 30, 2020
‘ভারতে পঙ্গপালের হানা হল ভারতের পাপের ফল’। এই টুইটটি করার পরেই সাংঘাতিক হারে ট্রোলড হতে থাকেন জায়রা। তারপরেই তিনি তার টুইটার ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দেন।
Being religious is good but being too religious could he the reason of senceless thinking 😂
Here the example⬇️#ZairaWasim pic.twitter.com/3KQSGk3V9S— Maddix (@MaddiixB) May 30, 2020
এরপরে অবশ্য একদিন পরেই ফিরে এলেন সোশ্যাল মিডিয়ায়। সেই সাথে তিনি সোশ্যাল মিডিয়া কেন ছেড়েছিলেন তার উত্তরও দিয়েছেন।
Dear #ZairaWasim I respect your decision of quitting movies. I don't agree with the reasons that you've given. I think you're an incredible actress and you can do so much more with your career.
I genuinely hope you'd rethink and continue to pursue Acting…
Best wishes!!
— Faridoon Shahryar (@iFaridoon) June 30, 2019
তিনি টুইট করে বলেন যে, ‘আমি একজন সাধারণ মানুষ, অন্য সকল সাধারণ মানুষেরা সমস্যায় পড়লে যেটা করে থাকেন, আমিও সেটাই করেছি’।
নেটিজেন রা অনেকেই তার টুইট ঘিরে নানান সমালোচনা করেছেন। অনেকেই বলছেন যে এই সঙ্কটের সময় দেশের পাশে না থেকে তার পাপ পূণ্যের বিচার করাটা জায়রার চরম নিম্ন মানসিকতার পরিচয়।





