সিরিয়ালপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ! শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিক, দুঃখে ভেঙে পড়লেন ভক্তরা!

অতি মেঘে অনাবৃষ্টির মত অনেক সময় দেখা যায় যে অনেক ধারাবাহিক (Serial) বেশ জাঁকজমকপূর্ণ শুরু হলেও দীর্ঘ সময় ধরে সেটা চলে না। কারণ টি আর পি (TRP)। টিআরপি কমা বাড়ার ওপর জনপ্রিয়তা নির্ভর করে এবং সেই কারণে কিছু ধারাবাহিক তিন মাস চলে বন্ধ হয়ে যায় কিছু ধারাবাহিক দেড় বছর ধরে চলে সম্প্রতি শোনা যাচ্ছে যে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় (popular show) একটি ধারাবাহিক খুব শীঘ্রই শেষ হতে চলেছে।

সম্প্রতি টলি পাড়ার আশেপাশে কান পাতলেই শোনা যাচ্ছে যে, খুব শীঘ্রই একটি নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে। সেটি আবার অন্য কোন প্রডাকশন হাউসের ধারাবাহিক নয় খোদ জি প্রোডাকশন হাউজের ধারাবাহিক। যে কারণে জি বাংলা জি প্রোডাকশন হাউসের অন্য কোন একটি ধারাবাহিককে শেষ করে দেবে বলেও শোনা যাচ্ছে। এখন জি প্রোডাকশন হাউজের বর্তমানে যে ধারাবাহিক গুলো চলছে সেগুলি হলো, ফুলকি,নিম ফুলের মধু,কোন গোপনে মন ভেসেছে।

এই তিনটি ধারাবাহিকের মধ্যে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি একদম নতুন এসেছে আর পুরোনো ধারাবাহিকের মধ্যে রয়েছে ফুলকি আর নিম ফুলের মধু। ফুলকি ধারাবাহিক নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকের মনের মধ্যে নানান রকম অভিযোগ আছে যে এই ধারাবাহিকে ভিলেনের পর্দা ফাঁস কোনদিনও হয় না, আদি অন্তঃকাল ধরে চলে ভিলেনের একটার পর একটা চক্রান্ত।

সবথেকে বড় কথা হচ্ছে যে, এই ধারাবাহিকে নায়ককে ভীষণ মিউট ক্যারেক্টার হিসেবে দেখানো হয়, ভিলেন একটার পর একটা ভুল করে এবং তারপর নায়িকা সেই ভুলটা সামনে নিয়ে আসে নায়ক ভুলটা বুঝতে পারে, তারপর আবার ঘুরে ফিরে একই কাহিনী দেখানো হয়। তাই দর্শকরা ধরেই নিয়েছেন ১০০ শতাংশ নিশ্চিত ফুলকি ধারাবাহিক শেষ হবে, কিন্তু ফুলকি ভক্তদের কষ্ট পাওয়ার কোন কারণ নেই।

শেষ হয়ে যাবে জনপ্রিয় এই ধারাবাহিক

টেলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে যে, জি প্রোডাকশন এর জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু শেষ হয়ে যেতে পারে। মিঠাইয়ের পর এই ধারাবাহিক জি বাংলার অন্যতম জনপ্রিয় সফল ধারাবাহিক হ‌ওয়ার পাশাপাশি বেশ অনেকটাই পুরোনো হয়ে উঠেছে এই ধারাবাহিক। বর্তমানে দীর্ঘদিন ধরে পর্নার স্মৃতি হারানোতে বিরক্ত ছিলেন দর্শকরা,তাই শোনা যাচ্ছে যে,পর্ণার স্মৃতি ফেরার মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে নিম ফুলের মধু ধারাবাহিক। তবে এখনো চ্যানেল অথবা প্রোডাকশন হাউসের তরফ থেকে নিশ্চিত কোন খবর পাওয়া যায় নি।

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles