বাংলার একটি অন্যতম জনপ্রিয় শো দাদাগিরি (Dadagiri)। এবারের সেই ‘দাদাগিরি’ ১০ বছর পূর্ণ করল। সঞ্চালক হিসেবে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই প্রশংসিত সৌরভ। বহু জায়গার লোক এই মঞ্চে এসে, তাদের জ্ঞানের ভান্ডার উজাড় করে দেয়। দাদাগিরি ১০ শো জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলী কেউ দেখা যায় প্রতিযোগীদের বিভিন্ন উত্তর দিতে। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়। দেখতে দেখতে পাঁচ মাসের সফর পার করে ফেলেছে সৌরভ সঞ্চালিত এই শো।
দাদাগিরির এই সিজনে কখনো মঞ্চ আলোকিত করতে এসেছে খুদেরা। আবার কখনো এসেছেন নায়ক নায়িকারা। এসেছেন বহু প্রতিভার মানুষজন। সম্প্রতি দাদাগিরির এপিসোডের নতুন প্রোমো প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দাদাগিরি খেলতে এসেছেন মহাশ্বেতা নামের এক তরুণী। পেশায় তিনি গায়িকা। দাদাগিরির মঞ্চে মহাশ্বতার সঙ্গে সকলের আলাপ করিয়ে দেওয়ার সময় সৌরভ বলেন, ‘ওর বিয়েতে খুব ভয়’। এরপর দাদা নিজেই ওই তরুণীকে প্রশ্ন করেন কেন বিয়েতে ভয় পায় সে। দাদার প্রশ্নের উত্তরে মহাশ্বেতা বলেন, তিনি পেশায় সিঙ্গার আর পারফরমিং আর্চিস্ট। বাবা-মা যেভাবে তাঁর পেশাকে সাপোর্ট করে, জীবনে আসা মানুষটাও করবে তো, সেটারই ভয় পান তিনি। মহাশ্বেতাকে ভরসা দেন সৌরভ।
দাদাগিরির এই এপিসোডে মহাশ্বেতা বলতে শোনা যায়, সৌরভ নাকি তার বাবা। তবে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় নন। মহাশ্বেতা বলেছেন, “আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমার বাবার নামও সৌরভ। তবে আমার ঠাকুমা বা ঠাকুরদা কিন্তু এই নাম রাখেননি। দিয়েছে আমার মা। মা ভীষণ বড় ভক্ত তোমার। তাই নাম দিয়েছে সৌরভ। আমার বাবাও কার্তিক জানার বদলে করে দিয়েছে সৌরভ কার্তিক।”
দাদাগিরির সেদিনের মঞ্চে ছিলেন দিলীপ নামের একজন ম্যারেজ কাউন্সিলর। তার দিকে ইঙ্গিত করে সৌরভ বলেন “দিলীপবাবুর মতো পার্টনার প্রচুর লোক পায়…।” এই কথার উত্তরে দিলীপবাবু জানান, “যাই হোক আমার মতো দেরি করো না…”। দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলীকে মহাশ্বেতার বিয়ে নিয়ে উৎসাহ যোগাতেও দেখা যায়। সৌরভ গাঙ্গুলী বলেন “বিয়ে খুব সুন্দর!”
মঞ্চে সবার সামনে নিজের বিয়ে নিয়ে মশকরা করতে ছাড়েন নি দাদা সৌরভ গাঙ্গুলী। এমনকি মাঝে মাঝে স্ত্রীর ডোনা গান গুলিকে নিয়েও ঠাট্টা করতে দেখা যায় দাদাকে। সম্প্রতি দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসেছিলেন ডোনা গাঙ্গুলী। সেখানে গিয়ে দাদাগিরির সিক্রেট পাস করেছেন ডোনা। জানিয়েছেন, দাদা জানে শো এর টিআরপি কিভাবে ধরে রাখতে হবে। তাই আমাদের নিয়ে এসব কথা বলে। তবে এ কথা সত্যিই দাদাগিরির মঞ্চ দাদা নিজে একাই মাতিয়ে রাখেন।





