তীব্র দাবদাহ থেকে কিছুটা স্বস্তি মিলেছে কলকাতাবাসীদের। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণবর্তের জেরেই রবিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। রবিবার ছুটির মেজাজে সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কয়েকদিনের এই তীব্র দহন কমাতে পেরেছে এই বৃষ্টি। এক ধাক্কায় অনেকটা পারদ পতন, পরিবর্তন হয়েছে আবহাওয়ার (weather)। ২৪ ঘন্টায় নেমেছে ৫ ডিগ্রি তাপমাত্রা। রবিবারের রেশ কি থাকবে সোমবারেও, নাকি ফের পারদ চড়তে থাকবে। আজ কেমন থাকবে আবহাওয়া জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
সোমবার আকাশ আংশিক মেঘলা আবহাওয়া (Weather) থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে বইতে পারে ঝড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। পূর্ব মেদিনীপুর হুগলি নদীয়াতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সাথে বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। তাতেই জারি হয়েছে হলুদ সর্তকতা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার সারাদিনই আকাশ জুড়ে মেঘ করে থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গিয়েছে। তবে মঙ্গলবার থেকেই ফের বাড়বে তাপমাত্রা। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।
বঙ্গোপসাগর থেকে রাজ্যে ঢুকছে জলীয়বাষ্প, তা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। ওড়িশার উপরে রয়েছে নিম্নচাপ অক্ষরেখা যার জেরে রবিবার থেকে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পশ্চিমের জেলাগুলি তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাতে কমবে তাপমাত্রা। মঙ্গল বুধে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির ফলে ফের পারদ পতন হবে দক্ষিণবঙ্গে। মনে করা হচ্ছে চলতি সপ্তাহ কিছুটা স্বস্তির মধ্যেই কাটবে।
উত্তরবঙ্গে শনিবার থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। সোমবারও উত্তরবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায়। ঘন্টা ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বৃষ্টির সাথে। তবে বুধবার থেকে উত্তরবঙ্গের পরিস্থিতি ঠিক হবে। পরিবর্তন হবে আবহাওয়ার কমবে বৃষ্টি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।





