কলকাতার একটি কলেজের শো করতে এসেছিলেন কেকে অর্থাৎ গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ। নজৰুল মঞ্চত সংগীত প্ৰদৰ্শনের পর অসুস্থবোধ করেছিলেন তিনি। তারপর না ফেরার দেশে চলে যান তিনি। ৩১ মে মারা গেছেন কেকে।
জি বাংলার জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা।’ এবার সেই মঞ্চে কেকে মৃত্যুর একমাস পর স্মরণ করতে চলেছেন তারা। সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে একটি প্রোমো শেয়ার করা হয়েছে। যা দেখে রীতিমতো চোখে জল দর্শকদের।
প্রোমোতে দেখা যাচ্ছে, আগামী এপিসোডে তাঁরা প্রয়াত সংগীত শিল্পী কেকে-কে ট্রিবিউট দেবেন প্রতিযোগী, বিচারক আর মেন্টররা। প্রোমোতে দেখা যাচ্ছে ‘আশিয়ানা মেরা…’ কেকে-র এই জনপ্রিয় গান গাইছেন এক প্রতিযোগী। শো’র বিচারক ‘সময়টা ছিল নব্বইয়ের দশক। ভারতীয় সঙ্গীত জগৎ পেল এক নতুন কণ্ঠস্বর। আমাদের সকলের প্রিয় কেকে…। একজন শিল্পী সব সময় থেকে যান তাঁর কাজের মাধ্যমে…’
View this post on Instagram
এই প্রোমো দেখে নেটিজেনরা জানিয়েছেন, ‘থ্যাঙ্ক ইউ জি বাংলা, এটার অপেক্ষাই করছিলাম।’ আবার অনেকে বলছেন, ‘মিস ইউ কেকে।’





