টিআরপি তালিকায় জায়গা করে নিলেও বাংলা ধারাবাহিকের মেয়াদ এখন কমে এসেছে। দু তিন বছর ধরে ধারাবাহিক চলছে এমনটা আর এখন চলে না। এখন কোন ধারাবাহিকের মেয়াদ শেষ হয় ছয় মাসে আবার কারোর দু’মাসেই। অষ্টমী’ ধারাবাহিকটি অর্ক গঙ্গোপাধ্যায়ের অর্গ্যানিক প্রোডাকশন হাউসের। অনেকেই মনে করেছিলেন যে চ্যানেলের সঙ্গে কোন সমস্যা হয়েছে সংস্থার। তবে নতুন স্লট ঘোষণায় জি বাংলার (Zee Bangla) অষ্টমী ধারাবাহিকটিতে বন্ধ হতে চলেছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে।
জানা যাচ্ছে, কোনও ঝামেলার জন্য বন্ধ হচ্ছে না ধারাবাহিক। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের বেহাল দশার কারণেই বন্ধ হচ্ছে এই ধারাবাহিক। প্রথমে ‘কার কাছে কই মনের কথা’ দর্শকদের মনে জায়গা করে নিলেও, ক্রমশ তা টিআরপি রেট দখল করে রাখতে পারেনি। অন্যদিকে, জি বাংলার (Zee Bangla) ‘অষ্টমী’ ধারাবাহিক প্রথম থেকেই দর্শকদের মনে তেমন প্রভাব জমাতে পারেনি। তাই প্রথম প্রোমোর ট্র্যাক শুরুর আগেই, এই ধারাবাহিকের শেষ দিনের শুটিং হল।
মাত্র দু’মাসেই বন্ধ হচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘অষ্টমী’ ধারাবাহিকটি। এই প্রসঙ্গে অর্গানিকের কর্ণধার তথা লীনা গঙ্গোপাধ্যায় পুত্র জানালেন, “রেটিং চার্টে ধারাবাহিকের যতটা ভাল ফল করা উচিত ছিল, ততটাও হয়নি। সম্ভবত, দর্শকমনে তেমন ভাবে সাড়া জাগাতে পারেনি।” অষ্টম ধারাবাহিকে কৌশিক চক্রবর্তীকে একই সঙ্গে নারী ও পুরুষ অবতারে দেখেছে দর্শক। তবু দর্শকদের মনে স্থান পায়নি। অষ্টমী ধারাবাহিকের গোটা ইউনিটেরই মন খারাপ।
জি বাংলায় (Zee Bangla) কদিন আগেই ঘোষণা হয়েছিল ‘পুবের ময়না’ ধারাবাহিকটির। এই ধারাবাহিকের হাত ধরেই দিচ্ছেন গৌরব রায় চৌধুরী। এবার এই ধারাবাহিকে তার সঙ্গে দেখা যাবে ঐশানী দে-কে। প্রযোজকের মনোযোগ এখন ‘পুবের ময়না’ ধারাবাহিককে ঘিরে। গৌরব-ঐশানীর নতুন মেগার প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়। পূর্ব ও পশ্চিমবঙ্গের সংস্কৃতির মেলবন্ধন উঠে আসবে এই ধারাবাহিকে। পাশাপাশি জি বাংলা চ্যানেলের নতুন ধারাবাহিক জায়গা করে নিতে পারে। ২৪ জুন বিকেল ৬টায় সম্প্রচার হবে পুবের ময়না ধারাবাহিকটি।
জি বাংলা (Zee Bangla) চ্যানেলের এই নতুন ধারাবাহিকের স্লট জানতে পেরেই হতাশায় নেট নাগরিকেরা। একজন লিখেছেন, “পুবের ময়না ধারাবাহিক যদি ৬টায় সম্প্রচার হয়, তাহলে অষ্টমী ধারাবাহিক কখন সম্প্রচার হবে? জি বাংলায় একমাত্র অষ্টমী ধারাবাহিক ছাড়া আর কোনও ধর্মীয় ভিত্তিক ধারাবাহিক নেই। তাই যদি অষ্টমী ধারাবাহিক শেষ হয় তাহলে সুব্রত রায়ের প্রোডাকশন হাউজের একটি নতুন ধর্মীয় ধারাবাহিক নিয়ে আসলে ভালো হয়।” অন্যজন লিখলেন, “এত ভালো গল্প, ৬টায় না দিলেও পারত। বিকেলবেলা টিভি দেখার সময়ই হয় না।”






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার