Bomb Threat in SSKM: ফের একবার কলকাতায় বোমাতঙ্ক। এবার বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এল কলকাতার সরকারি হাসপাতাল এসএসকেএমে (Bomb Threat in SSKM)। শুধুমাত্র হাসপাতালই নয়, শহরের নানান প্রান্তেই এই বোমাবাজির হুমকি দেওয়া হয়েছে বলে খবর। ইমেলের মাধ্যমে এসেছে হুমকি। খবর পেয়েই হাসপাতালে যায় পুলিশ ও বম্ব স্কোয়াড। চলছে তল্লাশি।
হাসপাতাল সূত্রে খবর, আজ, মঙ্গলবার দুপুরের দিকে হাসপাতালের ডিরেক্টরের কাছে একটি ইমেল আসে। তাতে লেখা ছিল- আজই বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে এসএসকেএম (Bomb Threat in SSKM)। এরপরই ঘটনাটি পুলিশকে জানান ডিরেক্টর। খবর পেয়েই হাসপাতালে পৌঁছয় পুলিশ।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডেও। হাসপাতালের প্রতিটি কোণায় চলে চিরুনি তল্লাশি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায় নি। তবে গোটা হাসপাতাল জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে (Bomb Threat in SSKM)। প্রতেকের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। রোগীদের ও তাদের আত্মীয়দের আশ্বস্ত করা হয়েছে।
জানা গিয়েছে, শুধুমাত্র এসএসকেএম-ই নয়, রাজ্যের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানেও বোমা রাখার হুমকি মেইল এসেছে। এর মধ্যে রয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও আরও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। পুলিশ সূত্রের খবর, ইমেলে জানানো হয়েছে মঙ্গলবারের মধ্যে এই সব জায়গায় বোমাবাজি হবে (Bomb Threat in SSKM)।
পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের মোট ৫০টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে এই ইমেলে, এমনটাই খবর। পুলিশ সূত্রে খবর, এই ইমেল পাঠানো হয়েছে KNR নামের একটি সংগঠনের তরফে (Bomb Threat in SSKM)। এই KNR আদতে কারা, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
বলে রাখি, বেশ কিছুদিন ধরেই শহরের নানান প্রান্তে ছড়াচ্ছে বোমাতঙ্ক। এর আগে এই একই রকম ভাবে রাজভবন, ভারতীয় যাদুঘর, কলকাতার নানান নামী স্কুল, কলকাতা বিমানবন্দরে ইমেল পাঠিয়ে এমন বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। যদিও তল্লাশির পর জানা যায়, সবটাই ভুয়ো। কখনই সন্দেহজনক কিছু মেলেনি কোনও জায়গা থেকে। এবারের বিষয়টিও তেমনই হতে পারে বলেই ধারণা পুলিশের (Bomb Threat in SSKM)। তবে তদন্ত বা নিরাপত্তায় ঘাটতি রাখতে নারাজ পুলিশ।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!