টেলিভিশনের পর্দায় আর দেখা মিলবে না সৌরভের, সফর শেষ হচ্ছে দাদাগিরির! এই সিজনের শেষ এপিসোড প্রকাশিত হবে কবে, জানা গেল দিনক্ষণ

দাদাগিরির (Dadagiri) সাথে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতি ভালবাসা বাঙালির বরাবরেরই। ‌ক্রিকেট মাঠ থেকে টেলিভিশন, গর্বে বুক ফুটে ওঠে বাঙালির। ‌বাংলার একটি অন্যতম জনপ্রিয় শো দাদাগিরি (Dadagiri) । এবারের সেই ‘দাদাগিরি’ ১০ বছর পূর্ণ করল। সঞ্চালক হিসেবে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই প্রশংসিত সৌরভ। বহু জায়গার লোক এই মঞ্চে এসে, তাদের জ্ঞানের ভান্ডার উজাড় করে দেয়। দাদাগিরি ১০ (Dadagiri) শো জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলী কেউ দেখা যায় প্রতিযোগীদের বিভিন্ন উত্তর দিতে। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়।

এখন চলছে দাদাগিরির (Dadagiri) ১০ নম্বর সিজন। যা শুরু হয়েছিল গত বছর পুজোর আগেই। এবারের থিম ছিল বাঙালি লড়ে, বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে। সমাজের নানা স্তরে ছড়িয়ে থাকা কৃতি বাঙালিরা এসেছিলেন দাদাগিরির মঞ্চ আলোকিত করতে। ‘দাদা বৌদি বিরিয়ানি’ থেকে শুরু করে মহিলা লোকো পাইলট, করোনার ভ্যাক্সিন বানানো বাঙালি, সবাইকে দেখা গিয়েছে দাদাগিরির মঞ্চে। জি বাংলার তরফে একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। দেখা যাচ্ছে দাদাগিরির (Dadagiri) গ্র্যান্ড ফিনালে প্রস্তুতি চলছে। নাচ গান সহ একাধিক পারফরম্যান্সের মহড়া চলছে। জানা গেছে চলতি সপ্তাহের রবিবারেই শেষ হবে দাদাগিরির বর্তমান সিজন।

দাদাগিরি (Dadagiri) শেষের পালা। টিভির দুনিয়া থেকে চিরতরে বিদায় নিচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদাগিরি (Dadagiri) চলতি বছরের সিজন শেষ হচ্ছে। নতুনভাবে আসবে দাদাগিরি ১১। তার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন। সারেগামাপা এর প্রোমো প্রকাশে আসা মাত্রই দাদাগিরির দর্শকদের মন খারাপ হয়েছিল। জানা যায়নি শেষ দিনের সম্প্রচারের ডেট। তবে এবার সব প্রকাশ্যে এসে গেল।

২০০৯ সাল থেকে শুরু হয়েছিল দাদাগিরি-র (Dadagiri) পথচলা। প্রথম সিজনে দাদাগিরির মঞ্চে জিতেছিল কলকাতা। তারপরের দুটি সিজন জিতেছিল যথাক্রমে উত্তর ২৪ পরগণা আর বর্ধমান। এরমধ্যে অবশ্য তৃতীয় সিজনটির সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী। চতুর্থ সিজন ফের জেতে উত্তর ২৪ পরগনা। পঞ্চম সিজনে জয়ী হয় বর্ধমান। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম সিজন যথাক্রমে জিতেছিল পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দার্জিলিং ও বীরভূম। এবার দেখার দাদাগিরির ১০ নম্বর সিজন কে জিতবে।

শুরু হবে সারেগামাপা

দাদাগিরির (Dadagiri) জায়গায় এবার জি বাংলা চ্যানেলের তরফে দেখা যাবে সারেগামাপা। ‌গত ২৮ এপ্রিল জি বাংলার তরফে সারেগামাপা লেজেন্ডস-এর প্রোমো প্রকাশ্যে আনা হয়। এবারে এই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। অভিনয়, নাটকের মঞ্চ, পরিচালনা, গানের পর একেবারে নতুন অবতারে দর্শকদের সামনে আসবেন অনির্বাণ। ইতিমধ্যেই শুরু হয়েছে অডিশন। জানা গেছে এবারের সারেগামাপা অনুষ্ঠানে বিচারকদের মধ্যে থাকবেন অভিজিৎ, জাভেদ আলি, রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, সুরজিৎ, সিধু, হৈমন্তী শুক্লা, জোজো, অদিতি মুন্সী, স্নিগ্ধজিৎ ভৌমিকরা থাকবেন।

RELATED Articles