Tapas Roy regrets: এর আগে এমন আক্ষেপ প্রকাশ করেছিলেন কাঁথির বিদায়ী সাংসদ শিশির অধিকারী। এবার তৃণমূলের সঙ্গে থাকা নিয়ে আক্ষেপ শোনা গেল কিছুদিন আগে দলবদল করা তাপস রায়ের মুখেও। ‘প্রায়শ্চিত্ত করছি’ বলে মন্তব্য করলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী (Tapas Roy regrets)। হঠাৎ কেন অনুতপ্ত বোধ করছেন তিনি?
আজ, বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে তাপস রায়ের প্রচারের থিম সং প্রকাশ্যে আসে। সেই অনুষ্ঠান থেকে তিনি বলেন, “এখন প্রচারে অনেক অভিনবত্ব এসেছে। আমি এর আগে ১২টা নির্বাচনে লড়েছি। আমাকে প্রেস ক্লাবে আসতে হয়নি। এবার ভাই ও সহকর্মীদের অনুরোধে থিম সং প্রকাশ করতে এলাম”।
এরপরই একুশের বিধানসভা ভোটের পর হিংসা নিয়ে মন্তব্য করেন তাপস রায়। বেশ আক্ষেপের সুরেই তাঁকে (Tapas Roy regrets) বলতে শোনা যায়, “পাপের প্রায়শ্চিত্ত করছি আমি। এগুলোকে কোনও দিন আমি ভালোভাবে নিইনি। এগুলোর প্রতিবাদ করেছি। আমার প্রতিবাদ শুরু হয়েছিল ২০১৫ সালের ২ জানুয়ারি থেকে। বিভিন্ন বিষয় আমার মনকে নাড়া দিত। আমি সেটা প্রকাশ্যেই আমার প্রাক্তন দলের সহকর্মীদের সামনে খোলামেলা আলোচনা করতাম, প্রতিবাদ করতাম। ভোট পরবর্তী হিংসায় সরাসরি কোনও ভূমিকা আমার ছিল না। পরোক্ষ যদি কোনও ভূমিকা থেকে থাকে সেই পাপের দায়ে প্রায়শ্চিত্ত করছি আমি” (Tapas Roy regrets)।
বিজেপি প্রার্থীর (Tapas Roy regrets) কথায়, “২০১৩ সাল থেকে রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছে। যে কোনও কারণেই হোক, দুষ্কৃতীরা খুনিরা উৎসাহিত ও উল্লসিত। তাই ভোট পরবর্তী হিংসা যাতে বাংলায় না হয় তার আবেদন সবার কাছে রাখব। রাজ্য সরকারও যেন সেদিকে একটু নজর দেয়। যদি তা না হয় তাহলে নাগরিকের ভোটাধিকার প্রয়োগের অধিকার সুরক্ষিত করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের”।
শুধু ভোট পরবর্তী হিংসাই নয়, এবারের লোকসভা নির্বাচনে যে রাজ্যে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে, তা নিয়েও মন্তব্য করেন তাপসবাবু (Tapas Roy regrets)। বলেন, “শুনছি ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে ভোট হবে। এত কোম্পানি বাহিনী তো দরকার ছিল না। এদের তো অন্য কাজ ছিল। কিন্তু গণতন্ত্র রক্ষা করতে এই ব্যবস্থা করা হয়েছে”।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার