সামনেই ধনতেরাস, কী কী কিনলে ভাগ্যলক্ষ্মী সহায় হবেন, চলুন দেখে নিই

আর কিছুদিন পরই দীপাবলি। এর দুদিন আগেই আসে ধনতেরাস। বাঙালিদের মধ্যে না হলেও অবাঙালিদের মধ্যে এই উৎসব পালনের রীতি বিশেষভাবে লক্ষ্য করা যায়। তবে শেষ কিছু বছর যাবত বাঙালিরা এই উৎসবে মেতেছেন। কথায় বলে, এই ধনতেরাসের দিন বিশেষ কিছু জিনিস কিনলে মানুষের ভাগ্য ফেরে। সংসারে ধন-সম্পত্তি বৃদ্ধি হয়। সাধারণত ধনতেরাসে সোনা কেনাই রীতি। কিন্তু শুধু সোনা নয়, আরও কয়েকটি বিশেষ জিনিস আছে, যা কিনলেও ভাগ্যদেবীর আশীর্বাদ মেলে।

• বলা হয় যে, ধনতেরাসের দিন নিজের পেশা অনুযায়ী যদি কোনও দ্রব্য কেনা যায়, তবে এই বিশেষ ফিল পাওয়া যায়। এই দিনেই দুধের সাগর মন্থনে উঠে এসেছিলেন লক্ষ্মী দেবী। তাই এই দিনে তার ত্রয়োদশী রূপটির আরাধনা করা হয়।

• আপনি ধনতেরাসের দিন বৈদ্যুতিন সরঞ্জাম কিনতে পারেন। এই দিনে বৈদ্যুতিন সরঞ্জাম কেনাকে শুভ বলে মনে করা হয়।

• ধানের বিজঃ শাস্ত্রে বলে, এই দিন ধানের বীজ কেনা খুব সৌভাগ্যের। এদিন ধানের বীজ কিনে লক্ষ্মীদেবীকে নিবেদন করে তা টাকা রাখার লকারে রেখে দিন। এতে আপনার শ্রী লাভ হওয়ার সম্ভাবনা।

• রুপো ও পিতলঃ এদিন আপনি রুপো বা পিতলের বাসনপত্র কিনতে পারেন। সেই বাসন কিনে ঘরের পূর্বদিকে রাখলে সংসারে সৌভাগ্য ফেরে।

• সোনাঃ সব শেষে আসা যাক সোনা প্রসঙ্গে। ধনতেরাসের দিন সোনা অনেকেই কেনেন, বিশেষত অবাঙালিরা। তবে আপনার পকেট যদি সহায় হয়, তাহলে আপনিও সোনার গয়না কিনতেই পারেন। এই ধনতেরাস উপলক্ষে অনেক সোনার দোকানে বিভিন্ন ধরণের অফার থাকে। আপনি চাইলে গোল্ড বন্ডও কিনতে পারেন।

ধনতেরাসের দিন নিজের সংসারে সুখ সমৃদ্ধি লাভ করতে উপরোক্ত তালিকা থেকে যে কোনও জিনিস ঘরে নিয়ে আসুন। কে বলতে পারে, হয়ত এই দীপাবলিতেই আপনার ভাগ্য ফিরতে পারে।

RELATED Articles