খুব সাবধান! দুর্গাপুজোর সময় এই কাজগুলি ভুলেও করবেন না, নেমে আসবে বিপদ, অশুভ হবে সংসারের

ঢাকে কাঠি পড়ে গিয়েছে। বছর ঘুরে ফের চারটে দিনের জন্য উমা এসেছেন মর্ত্যে। চারিদিকে এখন উৎসবে মেতেছে লোকজন। আজ মহাসপ্তমী। দুর্গাপুজো চলাকালীন এমন কিছু কিছু কাজ রয়েছে, যা কখনই করা উচিত নয়।

দুর্গাপুজোর সময় কোন কোন কাজগুলি একেবারেই করবেন না?

  • বিষ্ণু পুরাণে নাকি দুর্গাপুজোর এই সময়টায় দিনের বেলায় না ঘুমানোর পরামর্শ দেওয়া হয়েছে।
  • পুজোর চারটে দিন নখ কিংবা মাথার চুল কাটা উচিত নয়। ছেলেরা দাঁড়ি কামানোর ক্ষেত্রেও এই নিয়ম মেনে চলতে পারেন।
  • পুজোর কয়েকটা দিন বাড়িতে কোনও অতিথি এলে কখনও তাঁর বা তাঁদের অবহেলা করবেন না। এতে সংসারের অমঙ্গল হতে পারে।
  • দুর্গাপুজোয় অনেকের বাড়িতেই ঘট পাতার এবং প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। এই নিয়মের যাতে অন্যথা না হয় তা খেয়াল রাখতে হবে। প্রদীপ যেন কোনওভাবে নিভে না যায়।
  • পুজোর দিনগুলোতে কাউকে খালি হাতে ফেরাতে নেই। সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দিতে হয়।

দুর্গাপুজোর দিনগুলিতে কী কী নিয়ম মেনে চলা উচিতঃ

  • মায়েরা দুর্গাপুজোরঅঞ্জলি দেওয়ার পর সন্তানের কপালে দই এবং হলুদের ফোঁটা দেবেন। এতে সন্তানের মঙ্গল হয়।
  • প্রতিদিন দুর্গাপুজোরঅঞ্জলি দেওয়ার চেষ্টা করুন। তা না পারলে সন্ধিপুজোর অঞ্জলি অবশ্যই দেবেন। এতে আপনার ও আপনার পরিবারের ভালো হবে।
  • পুজোর কয়েকটা দিন গঙ্গায় স্নান করুন। তবে এটা সবসময় বা সকলের পক্ষে সম্ভব হয় না। সেক্ষেত্রে স্নানের পর একটু গঙ্গার জল ছিটিয়ে নিতে পারেন।
  • দশমীর দিন গুরুজনদের প্রণাম করতে ভুলবেন না। সারাটা বছর এই আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে।

আরও অন্যান্য খবর