ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি করার স্বপ্ন দেখেন অনেকেই। এবার তাদের জন্য এক বড় সুযোগ নিয়ে এল ভারতীয় বায়ুসেনা। অগ্নিবীরবায়ু পদে এবার নিয়োগ করছে ইন্ডিয়ান এয়ারফোর্স। উচ্চমাধ্যমিক পাশ করলেই মিলবে চাকরি। অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন এই পদের জন্য।
ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ অর্থাৎ ২৭শে জুলাই থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট agnipathvayu.cdac.in-তে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অগ্নিবীর জানুয়ারি ২০২৪ সেশনের জন্য আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ হল ১৭ আগস্ট। ভারতীয় বায়ুসেনায় আবেদনের জন্য এক মাসেরও কম সময় রয়েছে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের হাতে।
আবেদন ফি
পরীক্ষার ফি হিসাবে ২৫০ টাকা জমা দিতে হবে প্রার্থীদের।
বয়সসীমা
আবেদনকারীদের জন্মতারিখ ২০০৩ সালের ২৭ জুন থেকে ২০০৬ সালের ২৭ ডিসেম্বরের মধ্যে হতে হবে। প্রার্থীদের বয়স ২১ বছরের বেশি হলে চলবে না।
যোগ্যতা
যেকোনও স্বীকৃত বোর্ড থেকে অঙ্ক, ফিজিক্স ও ইংরেজি নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে প্রার্থীদের। দ্বাদশের বোর্ডের পরীক্ষায় সর্বমোট ৫০ শতাংশ এবং ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। অথবা ডিপ্লোমা কোর্সে ইংরেজিতে ৫০% এবং মোট ৫০ শতাংশ নম্বর সহ সরকার স্বীকৃত পলিটেকনিক প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে। সায়েন্স বিষয় ছাড়াও যে কোনও বিভাগে ১০+২ শিক্ষাব্যবস্থায় দ্বাদশ শ্রেণি ৫০% নম্বর নিয়ে পাশ করলেও আবেদন করা যাবে।
প্রয়োজনীয় নথি
- দশম শ্রেণি পাশের সার্টিফিকেট
- দ্বাদশ শ্রেণির মার্কশিট
- উচ্চশিক্ষার যোগ্যতা অথবা অতিরিক্ত স্কিল সার্টিফিকেট
- তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার চূড়ান্ত বর্ষের মার্কশিট এবং দশমের মার্কশিট
- পাসপোর্ট মাপের রঙীন ছবি
- প্রার্থীদের বাঁ হাতের থাম্ব ইম্প্রেশনের ছবি
- প্রার্থীদের স্বাক্ষর
- আবেদনকারীদের অভিভাবকদের স্বাক্ষরের ছবি
নির্বাচন পদ্ধতি
যোগ্য প্রার্থীদের তিনটি পর্যায়ে বাছাই করা হবে। এর মধ্যে রয়েছে ফেস ১ ও ফেস ২ অনলাইন পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং অ্যাডাপটেবিলি টেস্ট ১ ও ২ এবং ফেস ৩ মেডিক্যাল পরীক্ষা। নির্বাচন পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষার ৪৮ থেকে ৭২ ঘণ্টা আগে। আগামী ১৩ অক্টোবর থেকে সিলেকশন পরীক্ষা শুরু হবে।
কীভাবে আবেদন করবেন
- আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরcdac.in-যেতে হবে।
- রিক্রুটমেন্ট বিভাগ খুঁজতে হবে।
- ঠিকমতো নির্দেশাবলি পড়ে নিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় বিবরণী দিতে হবে।
- আবেদনপত্র জমা দিতে হবে।





