কন্যাশ্রী প্রকল্পে মোটা বেতনের চাকরিতে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার, কোন জেলায় কী পদে হচ্ছে নিয়োগ, জানুন বিস্তারিত

রাজ্যে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এল এবার এক বড় সুযোগ। কন্যাশ্রী প্রকল্পতে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি এই নিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। রাজ্যের নির্দিষ্ট জেলায় এই নিয়োগের মাধ্যমে চাকরি পাবেন চাকরিপ্রার্থীরা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কন্যাশ্রী প্রকল্পের অধীনে মুর্শিদাবাদের কার্যালয়ের তরফে জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর নিয়োগ করা হবে। এর জন্য মোট ৯ টি শূন্যপদ রয়েছে। অ্যাকাউনট্যান্ট পদে একজন ও ডেটা ম্যানেজার পদে ৮ জন নিয়াগ করা হবে বলে জানা গিয়েছে। অফলাইনে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে প্রার্থীদের।

বয়সসীমা

সংশ্লিষ্ট এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে১৮ থেকে ৩৭ বছরের মধ্যে।

যোগ্যতা

অ্যাকাউনট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের অ্যাকাউনট্যান্সি অনার্সে কমার্স স্নাতক হতে হবে। ডেটা ম্যানেজার পদের জন্য আবেদনকারীদের যে কোনও বিষয়ে স্নাতক হওয়া বাঞ্ছনীয়। দুটি ক্ষেত্রেই প্রার্থীদের কম্পিউটারে সার্টিফিকেট থাকা আবশ্যিক।

নির্বাচন প্রক্রিয়া

শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা ও ভাইভার মাধ্যেম প্রার্থী নির্বাচন করা হবে। পরীক্ষার কিংবা ইন্টারভিউয়ের সঠিক তারিখ, সময় এবং স্থান যথাসময়ে জানিয়ে দেওয়া হবে যোগ্য প্রার্থীদের। এই বিষয়ে সমস্ত তথ্য জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর, মুর্শিদাবাদ অফিসের অফিসিয়াল ওয়েবসাইট murshidabad.gov.in-তেও মিলবে।

বেতন

অ্যাকাউনট্যান্ট পদে নিযুক্ত প্রার্থীরা  মাসিক ১৫ হাজার টাকা বেতন পাবেন। আর ডেটা ম্যানেজার পদের জন্য মিলবে ১১ হাজার টাকা বেতন।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন জমা নেওয়া শুরু হয়েছে- ১৪ জুলাই থেকে
  • আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ৪ আগস্ট

কীভাবে আবেদন করবেন

প্রার্থীদের বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া নির্ধারিত ফরম্যাটের আবেদনপত্রে আবেদন করতে হবে। এই আবেদনপত্র একটি ঠিকানায় কন্যাশ্রী ডিপিএমইউ অফিসে ড্রপ বাক্সে জমা দিতে হবে। সেই ঠিকানা হল- রুম নং ২, কন্যাশ্রী অ্যান্ড কন্যাশ্রী সেল অফ মূর্শিদাবাদ কালেক্টরেট, নিউ বিল্ডিং, বহরমপুর, ব্যারাকস্কোয়ার, মূর্শিদাবাদ, পিন ৭৪২১০১। স্পীড পোস্ট মারফত এই ঠিকানায় আবেদনপত্র করা যাবে। ৪ আগস্ট বিকেল ৫টার পরে জমা দিলে কোনও আবেদনপত্রই গ্রহণ করা হবে না।

RELATED Articles