সেরে উঠেছেন প্রায় ১ লক্ষ মানুষ, করোনাকে হারিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বিশ্ব!

করোনার আতঙ্ককে হার মানাচ্ছে সচেতনতা। ফলপ্রসূ হচ্ছে চিকিৎসকদের জীবনপণ লড়াই। এভাবেই আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে বিশ্ব! করোনা যেমন প্রতি মুহুর্তে কেড়ে নিচ্ছে হাজার হাজার মানুষের প্রান, তেমনি এই বৈশ্বিক মহামারীর কবল থেকে হাজার হাজার মানুষকে ফিরিয়ে আনছে চিকিৎসকদের নিরলস পরিশ্রম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর (World Health Organization) সরকারি ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৯৯ হাজার মানুষ করোনা আক্রান্ত হওয়ার পরও পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন। বেসরকারি হিসেবে অবশ্য সংখ্যাটা লক্ষ ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ হাজারেরও বেশি মানুষের। উপরের পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট যে, মৃত্যুর তুলনায় সুস্থতার পরিমাণ কয়েকগুণ বেশি। এদিকেও ভারতেও আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়লেও সুস্থতার সংখ্যাটাও আশপ্রদ। মৃত্যুর তুলনায় এদেশেও সুস্থতার সংখ্যাটাই বেশি। এই পরিসংখ্যান আশা জাগাচ্ছে চিকিৎসকদের মধ্যে।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment