‘আমি সমাজের শত্রু’, লকডাউন ভাঙলেই লিফলেট দেওয়া হচ্ছে উত্তরপ্রদেশে

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)’র নির্দেশ মেনে সবরকম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। রবিবার প্রধানমন্ত্রীর ডাকে দেশজুড়ে জনতা কারফিউ চলার মাঝেই বেশিরভাগ রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে।  তবে তারপরও কিছু মানুষ সরকারে নির্দেশ উপেক্ষা করে প্রকাশ্যে রাস্তায় ঘোরাঘুরি করছে। এই পরিস্থিতি রোধ করতে অভিনবপন্থা উত্তরপ্রদেশে যোগী সরকারের। লকডাউন ভেঙে রাস্তায় বেরোনো মানুষদের হাতে ‘আমি সমাজের শত্রু, আমি ঘরে থাকতে চাই না।’ লেখা একটি করে লিফলেট ধরিয়ে দেওয়া হচ্ছে।

‘আমি সমাজের শত্রু’, লকডাউন ভাঙলেই লিফলেট দেওয়া হচ্ছে উত্তরপ্রদেশে

রবিবার উত্তরপ্রদেশের বরেলিতে কিছু মানুষের হাতে এই পোস্টার ধরিয়ে তার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিয়েছে। তারপরই ভাইরাল হয়ে যায় সেই ছবি। এই ছবি অবশ্য ভূয়সী প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। তাঁদের মধ্যে কেউ কেউ আবার বলছেন, শুধু লিফলেট ধরিয়ে বা সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এই ধরনের মানুষের হুঁশ ফেরানো যাবে না। পিছনে লাথি মেরে বাড়িতে ঢুকিয়ে দিতে হবে! আবার অনেকের মতে, এই ধরনের মানুষরা আসলে মরতে চাইছে। তাই সারা বিশ্বের অবস্থা দেখেও শোধরাচ্ছে না। ফলে ওদের বাঁচিয়ে না রেখে গুলি করে মেরে দেওয়া হোক। তাতেই বাঁচবে দেশ। এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে চারশো ছাড়িয়েছে। মৃত নয়। রাজ্যে আক্রান্ত সাতজন এবং মৃত এক।

‘আমি সমাজের শত্রু’, লকডাউন ভাঙলেই লিফলেট দেওয়া হচ্ছে উত্তরপ্রদেশে

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment