রান্নাঘরে এবার স্বস্তি! লিটার প্রতি ৩০ টাকা কমল ভোজ্য তেলের দাম

গ্যাসের দাম আকাশ ছোঁয়া। রান্নায় ব্যবহৃত তেল কিন্তু ঘাম ছুটেছে মধ্যবিত্তের। সেই মধ্যবিত্তকে স্বস্তি দিলো আদানি। সোমবারই আদানি উইলমারের সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের তৈরি ভোজ্যতেলের দাম প্যাকেট পিছু ৩০ টাকা অবধি কমানো হয়েছে। ফরচুন ব্রান্ড নামে তাঁরা ভোজ্য় তেল বিক্রি করে থাকে।

এতদিন ফরচুন সোয়াবিন তেলের লিটার প্রতি দাম ছিল ১৯৫ টাকা। এবার থেকে তা ১৬৫ টাকায় পাওয়া যাবে। সংস্থার তরফে ওই দিন জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার সুবিধা যাতে গ্রাহকরাও পান, তার জন্যই লিটার পিছু ৩০ টাকা অবধি ফরচুন তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, কেন্দ্রীয় সরকারের তরফেও দাম কমানোর সুপারিশ করা হয়। সব দিক বিবেচনা করেই গ্রাহকদের সুবিধার্থে দাম কমানো হ’ল!
দেখে নেওয়া যাক তেলগুলির কতটাকা দাম কমালো ফরচুন —-
১. ফরচুন সোয়াবিন তেল আগে লিটার প্রতি ১৯৫ টাকায় বিক্রি হত। এবার থেকে তা ১৬৫ টাকায় পাওয়া যাবে।
২. ফরচুন সূর্যমুখী তেলের দাম লিটার প্রতি ২১০ টাকা থেকে কমিয়ে ১৯৯ টাকা করা হয়েছে।
৩. ফরচুন সর্ষের তেলের সর্বোচ্চ বিক্রয়মূল্য বা এমআরপি লিটার প্রতি ১৯৫ টাকা থেকে কমিয়ে ১৯০ টাকা করা হয়েছে।
৪. ফরচুন রাইস ব্রান তেল আগে পাওয়া যেত লিটার প্রতি ২২৫ টাকায়। নতুন দাম অনুযায়ী, এবার তা পাওয়া যাবে ২১০ টাকায়।
৫. বাদাম তেলের দাম লিটার প্রতি ২২০ টাকা থেকে কমিয়ে ২১০ টাকা করা হয়েছে।
৬. বনস্পতির দাম ২০০ টাকা প্রতি লিটার থেকে কমিয়ে ১৮৫ টাকা করা হয়েছে।
৭. পামোলিন তেলের দাম লিটার পিছু ১৭০ টাকা থেকে কমিয়ে ১৪৪ টাকা করা হয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর