বাথরুমে দাঁত মাজার ব্রাশ রাখেন? জানেন কত বড় ক্ষতি করছেন নিজের শরীরের! জেনে নিন ব্রাশ রাখার সঠিক স্থান

Best place to keep toothbrush: এখন মানুষের লাইফ স্টাইল পরিবর্তন হয়ে গিয়েছে। বেশিরভাগজনই এখন রাত করে ঘুমাতে যান। ফলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। অফিস পৌঁছানোর তাড়াহুড়ো হয়ে কোন দিকে আর তাকানোর সময় থাকে না। সোজা ঢোকেন আগে বাথরুমে। বাথরুমেই ব্রাশ (Toothbrush) সাবান শ্যাম্পু রাখার সুন্দর ব্যবস্থা। আধুনিক যুগে এটাকেই বোধহয় বলে একটা সাজানো বাথরুম। বাথরুমে ঢুকেই ব্রাশ করে রেডি হয়ে নেন অফিসের জন্য। এটাই এখন বেশিরভাগ জনের রোজকার অভ্যাস। তবে জানেন কি বাথরুমে গিয়ে দাঁত মাজার অভ্যাস নিঃশব্দে আপনার শরীরের ক্ষতি করে চলেছে ক্রমশ। তা জানেন না অনেকেই। বাথরুমে ব্রাশ রাখার অভ্যাস অত্যন্ত অস্বাস্থ্যকর এই বিষয়ে অনেকেরই ধারণা নেই (Best place to keep toothbrush)। ‌এই অভ্যাস দূর না করলে কঠিন রোগের ঝুঁকি বাড়তে পারে। গবেষণা এমনই উত্তর দিচ্ছে। কিন্তু জানেন কি? কেন বাথরুমে ব্রাশ রাখা খারাপ।

বাথরুম জীবাণুর আঁতুরঘর। বাথরুমের মধ্যে বাতাসে ভেসে বেড়ায় ব্যাকটেরিয়া,জীবাণু। ওই পরিবেশে খোলা অবস্থায় ব্রাশ (Toothbrush) রেখে দেওয়া বিপদজনক। এখন খানিকটা অনুমান করতে পারবেন আপনি কতটা বিপদজনক হতে পারে বাথরুমে ব্রাশ রাখার অভ্যাস (Best place to keep toothbrush)

গবেষণায় বলছে, আদ্র পরিবেশ ব্যাকটেরিয়াদের বেড়ে উঠতে সাহায্য করে। বাথরুমের ভেতরে বাতাস আদ্রতার পরিমাণ অত্যাধিক বেশি থাকে। তাই বাথরুমে ব্যাকটেরিয়াদের সক্রিয় হতে বিশেষ সুবিধা হয়। এরপরই বাথরুম ব্যবহারের পর ফ্লাশ করা হলে কোমডের জলের স্রোত ব্যাকটেরিয়া নিশ্চিহ্ন করতে পারেনা। সেগুলি থেকেই যায়। এমন পরিবেশে ব্রাশ (Toothbrush) রাখলে সেটা জীবাণু থেকে কোনভাবেই রক্ষা পাবে না। আর আপনি ব্রাশ মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই সমস্ত জীবাণু সরাসরি আপনার শরীরে প্রবেশ করবে। ফলে মুখের ভেতর বিভিন্ন ধরনের সংক্রমণ হতে পারে (Best place to keep toothbrush)। বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি বাড়তে পারে। সেই সঙ্গে শারীরিক আরো ভোগান্তি বাড়তে পারে জানাচ্ছেন চিকিৎসকেরা। ‌

চিকিৎসকদের মতে, বাথরুমে ব্রাশ (Toothbrush) রাখার অভ্যাস দূর করতে হবে আজই। না হলে কঠিন রোগের সম্মুখীন হতে পারেন আপনি। মুখের সংক্রমণ থেকে শুরু করে বহু রোগ হতে পারে আপনার। শরীর নিঃশব্দে খারাপ হতে শুরু করবে। বাথরুমে ব্রাশ রাখবেন না মানে যেখানে সেখানে সেটা ফেলে রাখবেন সেটা কিন্তু মোটেই ঠিক নয়। ব্রাশ যেখানে সেখানে রাখার জিনিস নয়। যেহেতু ব্রাশ এমন একটি বস্তু যা সরাসরি শরীরের সংস্পর্শে আসে তাই ব্রাশ যত্নে রাখা খুব বেশি জরুরী।

কোথায় রাখলে ব্রাশ সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবে  (Best place to keep toothbrush)?

চিকিৎসকেরা বলছেন পরিষ্কার শুকনো কোন স্থানে ব্রাশ (Toothbrush) রাখতে হবে। ব্রাশ উন্মুক্ত কোন জায়গায় না রাখাই ভালো হবে। কোন আলমারি অথবা ড্রয়ারে ব্রাশ রাখা সবচেয়ে বেশি স্বাস্থ্যসম্মত। এমনকি ব্রাশ রাখার আলাদা বাক্স পাওয়া যায় (Best place to keep toothbrush)। চাইলে সেগুলি কিনতে পারেন। তবে কোনভাবেই ব্রাশ বাইরের খোলা হাওয়ায় রাখবেন না তা থেকে হতে পারে বিপদ। এমনকি ব্রাশ রাখবেন না বাথরুমের ভেতরেও। নিজের শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি নিজের ব্রাশের যত্ন নিন, নয়তো আপনার অলক্ষ্যেই আপনার ক্ষতি করতে থাকবে আপনার টুথব্রাশ (Best place to keep toothbrush)

RELATED Articles