‘যেদিন মনে হবে জীবনের লাস্ট পেজটা লিখছি, সেদিন…’, কবে বিয়ে করবেন দেব, জানিয়ে দিলেন নিজের মুখেই

ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে তৃতীয় দফা সম্পূর্ণ হয়েছে। জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। ‌ঘাটাল এলাকায় প্রায়শই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবকে Dev। প্রচারে বেরিয়ে জনসংযোগ করছেন তিনি। মিশে যাচ্ছেন জনতাদের সাথেই। কখনো কাউকে বুকে জড়িয়ে ধরে আবার কখনো ব্যাট হাতে খুদেদের সাথে এক রাউন্ড ক্রিকেট খেলে মন জয় করে নিচ্ছেন দেব (Dev)। রাজনীতিবিদরা অনেক সময় বাকি সব নেতা মন্ত্রীদের তুলনায় দেবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। দুবারের জয়ী সাংসদ দেব। তার ওপর তিনি টলিউড সুপারস্টার। সাংসদ হিসেবে দশ বছর পেরিয়েছে অভিনেতা দেবের। তবে তারকা সাংসদ এখন জীবনের কাছ থেকে শান্তি চাইছেন এমনই মন্তব্য করেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে।

সাক্ষাৎকারে নিজের বিয়ে প্রসঙ্গেও কথা বলেছেন দেব (Dev)। জানিয়েছেন, “বিয়েটাই তো জীবনের শেষ নয়। যেদিন মনে হবে জীবনটা শেষ লাস্ট পেজটা লিখছি জীবনের সেদিন ভাববো বিয়ে করবো কি করবো না। জীবনের খাতাটা এখন চলছে ভালো আছি শান্তিতে।”

বিয়ে করলে শান্তি নাকি অশান্তি এ প্রশ্নের উত্তরে হেসে ফেলেন অভিনেতা (Dev) সাক্ষাৎকার গ্রহীতাকেই পাল্টা বলেন, “তুমি ভালো বলতে পারবে।” দেব বলেছেন, “আমি কমিটেড আছি, খুব খুশি আছি, লাইফ নিয়ে। সবাই জানে আমি কার সাথে আছি। আমার মনে হয় এটা শুধু আমার ইচ্ছের উপর ডিপেন্ড করে না। তার যখন ইচ্ছা হবে তো আমরা মিউচুয়ালি ডিসিশন নেব। “

প্রচার করতে বেরিয়ে ভীষণ মহিলা ফ্যান ফলোয়িং বেড়েছে দেবের (Dev)। এ প্রসঙ্গে তারকা সাংসদ বলছেন বলছেন, “ওরা জানে আমাকে দু তিন সেকেন্ড পাবে সেটার জন্য দু তিন ঘন্টা ধরে ওরা দাঁড়িয়ে আছে এটাও তো একটা ভালোবাসা। যেখানে যাচ্ছি এখনো মানুষ দাঁড়িয়ে আছে। ২০১৯ এর থেকে বেশি ভিড় আমি এখন পাচ্ছি। ২০১৯ এর থেকে এখন বেশি মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছি। দেবকে একজন রাজনৈতিক নেতা হিসেবে বিশ্বাস করতে শুরু করল।”

কখনো প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা রয়েছে এই প্রশ্নের উত্তরে দেব (Dev) স্পষ্ট জানিয়েছেন, একদমই নয়। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী পদকে সবচেয়ে বেশি গালাগালি খেতে হয়। এটা পুরো কাঁটার সিট। এখানে হাত কেটে যাবে গলা কেটে যাবে তাও তোমাকে হাসতে হবে। নিজের লোক তোমাকে বিট্রে করবে।”

এখন যারা অভিনয় করছেন তাদের মধ্যে ভালো রাজনীতিবিদ কে হতে পারে তার উত্তরে দেব (Dev) জানিয়েছেন, বুম্বাদা। যারা রাজনীতি করছেন তাদের মধ্যে ভালো অভিনেতা হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই বলেছেন দেব (Dev)।

RELATED Articles