খবরদার! এই আট স্বভাবের ছেলেদের প্রেমে পড়বেন না, জীবন তাহলে শেষ

প্রেম ছাড়া কি জীবন চলে নাকি? না, অনেকেই বলবেন, কেন সিঙ্গল থাকা কি খুব বাজে? মোটেই নয় কিন্তু মিঙ্গল হওয়ার যে মজাই আলাদা! কিন্তু যে সে মানুষকে তো আর জীবনসঙ্গী করা যায় না। নিজের পার্টনার বাছার আগে একটু সতর্ক সকলকেই থাকতে হয়। সাধারণত “আমাকে ঠকিয়ে চলে গেছে বয়ফ্রেন্ড” বলে প্রায়শই কাঁদতে শোনা যায় মেয়েদের। তাই মেয়েদের উদ্দেশ্যে আট প্রকৃতির ছেলের তালিকা দেওয়া হলো যাদের থেকে দূরে থাকবেন। ভুলেও এদেরকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করবেন না তাহলে কিন্তু আপনার জীবন শেষ!

১. অহঙ্কারী: এই প্রকার ছেলেরা কথায় কথায় নিজেদের ব্যাংক ব্যালেন্স কত সেই সম্বন্ধে আপনাকে জানাতে ব্যস্ত হয়ে ওঠেন। সারাক্ষণ শো অফ করতেই ব্যস্ত থাকেন।

২. মুডি: এই ধরনের ছেলেরা এমনিতে ভালো কিন্তু কখন কোন কথায় রেগে যাবে সেই কথা বোঝা দায়। তাই অনেক ভেবেচিন্তে এদের সাথে প্রেম করুন।

৩. গায়ে পড়া স্বভাব: কিছু ছেলে আছে যারা সুযোগ পেলেই আপনার গায়ে হাত দিতে চাইবে। ইঙ্গিত বুঝতেই পারছেন। এদের থেকে দূরে থাকাই উচিত।

৪. পাগল প্রেমী: কিছু ছেলে আছে যারা দিনের ২৪ ঘন্টাই আপনার সঙ্গে থাকতে চাইবে বা কথা বলতে চাইবে। খেতে, বসতে, উঠতে, শুতে সবেতেই আপনাকে এদের চাই।

৫. ফ্রেন্ডজোন কা মারা: এই প্রকার ছেলেরা আপনার সঙ্গে ব্যবহার করবে প্রেমিকের মতো কিন্তু আপনাদের মধ্যে সম্পর্কটা কী জিজ্ঞাসা করলে উত্তর আসবে, “কেন আমরা তো বন্ধু!” তাই ফ্রেন্ডজোনড হওয়ার আগেই মানে মানে সরে পড়ুন।

৬. হ্যান্ডসাম হাংক: এই প্রকার ছেলেরা দেখতে সুন্দর কিন্তু ভিতরটা শূন্য। অর্থাৎ মুখ খুললেই বোঝা যায় যে, না না এদের সাথে প্রেমটা করা যাবে না। এরা সাধারণত রোজ জিমে যায়, জিমে গিয়ে বডি বানায় এবং তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভরিয়ে দেয়। কিন্তু সেইসঙ্গে মাথাটাও যে দরকার সেটা ভুলে যায়।

৭. আলালের ঘরে দুলাল: এরা বাবা মায়ের একমাত্র সন্তান। ছোট থেকে মাত্রাতিরিক্ত আদরে বড় হওয়া এই ছেলেরা সাধারণত অত্যন্ত আতুপুতু টাইপের হয়। মায়ের আঁচল ছেড়ে প্রেমিকার আঁচল ধরতে এদের বড়ই অনীহা। তাই এদেরকে বিয়ে করবার আগে দশবার ভাববেন।

৮. সবজান্তা পটলচাঁদ: এরা গুগল এর ছোট ভাই। পৃথিবীর সমস্ত কিছু এদেরকে জানতেই হবে। ‌ এমন ভাব করবে যে এরা একমাত্র সবকিছু জানে আর কেউ কিছু জানে না। ‌ এদের সঙ্গে কথা বলতে গেলে আপনার মাথা ধরে যাবে।

এছাড়াও সাধারণত আরো বেশ কিছু প্রকৃতির ছেলে দেখা যায় যাদের সঙ্গে প্রেমের সম্পর্ক না করাই উচিত। যেসব ছেলেরা মেয়েদেরকে কন্ট্রোল করতে চায় তাদের সঙ্গে কোনোদিনও সম্পর্কে জড়ানো উচিত নয় ‌ তাই প্রেম করুন কিন্তু ভেবেচিন্তে নচেৎ সমূহ বিপদ!

RELATED Articles

Leave a Comment