টাইট জিন্স পরতে ভালোবাসেন? স্টাইল ট্রেন্ডের চক্করে নিজের কোনও বিপদ ডেকে আনছেন না তো?

টাইট জিন্স এখন স্টাইল ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। মেয়েরা বিশেষ করে টাইট জিন্স পরতে খুব পছন্দ করেন। এতে দেখতে ভালো লাগলেও এর জেরে কিন্তু আখেরে নিজের শরীরের ক্ষতিই হয়। টাইট জিন্স পরার কারণে নানান শারীরিক সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে।

কী কী সমস্যা হয় টাইট জিন্স পরলে?

জরায়ু সংক্রমণ 

টাইট জিন্স পরার ফলে অল্প বয়সেই অনেক মহিলার জরায়ু সংক্রমণ হতে পারে। মহিলারা প্রাথমিক পর্যায়ে এই সংক্রমণ নিয়ে বিশেষ সচেতন হন না। সময়মতো এই জরায়ু সংক্রমণের চিকিৎসা যদি না করা হয়, তাহলে পরবর্তীতে মা হতে বেশ সমস্যায় পড়তে পারেন মহিলারা। এই কারণে ঢিলেঢালা জিন্স পরাই শ্রেয়।

পিঠে ব্যথা

টাইট জিন্স পরলে হতে পারে কোমরে ব্যথা। টাইট জিন্স পরার কারণে হিপ জয়েন্ট এবং মেরুদণ্ডে নেতিবাচক প্রভাব পড়ে। এর জেরে শুরু হয় তীব্র ব্যথা। অনেকেই একে সাধারণ ব্যথা বলে এড়িয়ে যান। তারা বুঝেই উঠতে পারেন না যে জিন্সের কারণে এই সমস্যা হচ্ছে তাদের।

ত্বকে চুলকানি এবং জ্বালা

দীর্ঘ সময় ধরে টাইট জিন্স পরে থাকলে ত্বকে তীব্র চুলকানি এবং জ্বালাপোড়ার সমস্যা হতে পারে। টাইট জিন্সের কারণে অনেকসময় গোপনাঙ্গে বায়ু চলাচল বন্ধ হয়ে যায়। এর জেরে ঘাম হয়। আর সেই ঘাম শুকোয় না। এই কারণে ত্বকে শুরু হয় তীব্র চুলকানি ও জ্বালাপোড়ার সমস্যা।

পেশীর দুর্বলতা

টাইট জিন্স পরার কারণে ধীরে ধীরে তলপেটের ও কোমরের পেশী দুর্বল হয়ে পড়ে। এই ধরণের জিন্স শরীরের সঙ্গে বেশ চেপে বসে। এর জেরে হাড় এবং জয়েন্টগুলির নড়াচড়ায় সমস্যা হয়। এর জেরে শুরু হয় পিঠ ও কোমর ব্যথা হয়। পায়ের ব্যাথাও হতে পারে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles