বৈশ্বিক মহামারিতে সমগ্র বিশ্বের অর্থনৈতিক অবস্থা হয়ে পড়েছে বেহাল। এর জেরেই প্রতিদিন সোনা রুপোর দামে চলছে ওঠানামা। গতকালই সোনার দাম ৪০ হাজারের উপরে উঠে গেছিলো প্রতি ১০ গ্রামে। আজ সেই দাম নামলো অনেকটাই। আজ প্রতি ১০ গ্রাম সোনার দাম ৩৯,৮৯৫ টাকা। সোনার দাম কিছুটা কমলেও দাম বেড়েছে রুপোর। রুপোর দাম প্রতি কেজিতে ০.১৬ শতাংশ বেড়ে হয়েছে ৩৬,৬০০ টাকা। কিছুদিন আগে রুপোর দাম বেড়ে ৫০,০০০ টাকা প্রতি কেজির কাছাকাছি চলে গিয়েছিল। এদিকে বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনা-রুপোর দামের এই কমাবাড়াটা চলতেই থাকবে যতদিন পর্যন্ত এই করোনা পরিস্থিতির মোকাবিলা করা না যাচ্ছে।

করোনা আতঙ্কে দাম কমলো সোনার
আরও অন্যান্য খবর





‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার