করোনা সতর্কতায় লকডাউন করা হোক চা বাগানগুলিও, দাবী শ্রমিক সংগঠনের

করোনা পরিস্থিতির মোকাবিলায় লকডাউন করা হোক রাজ্যের চা বাগানগুলিতেও। এই মর্মে রাজের প্রিন্সিপাল সেক্রেটারিকে স্মারকলিপি দিল জয়েন্ট ফোরাম। জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কিছু পুর এলাকায় সোমবার বিকেল থেকে লকডাউন হয়ে গেছে। এবার চা বাগানগুলিকেও এই লকডাউনের আওতায় আনা হোক, এমনটাই চাইছেন চা শ্রমিকদের সংগঠন। এই দাবি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি পাঠাল চা শ্রমিকদের সংগঠন জয়েন্ট ফোরাম।

ওই চিঠিতে বলা হয়েছে, উত্তরবঙ্গের চা বাগানগুলিতে লকডাউন করা হলে স্বস্তি পাবেন চা শিল্পের সাথে যুক্ত অন্তত ১৫ লক্ষ মানুষ। সোমবার জয়েন্ট ফোরামের কনভেনার জিয়াউল আলম জানান, ‘‘চা বাগানগুলি থেকে প্রচুর মানুষ ভিন রাজ্যে কাজে গেছেন। এরা এখন বাড়ি ফিরে আসছেন। কোনও সংক্রমণ নিয়ে ফিরছেন কিনা জানা যাচ্ছে না। তা ছাড়া বাগানে পাতা তোলা, পাতা ওজন করা ও পেমেন্টের সময়ে মাস গ্যাদারিং হয়। তাই এই মহামারী সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে।’’ এই সব কারণেই শ্রমিক সংগঠন চাইছে রাজ্য সরকার অবিলম্বে চা বাগানগুলি লকডাউন করুক। তবে শ্রমিকরা যাতে সবেতন ছুটি কাটাতে পারে তার ব্যবস্থাও করতে হবে সরকারকে, বলে দাবী সংগঠনের।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

আরও অন্যান্য খবর