স্বাস্থ্য সচেতন মানুষের জন্য সুখবর! হালকা ও শরীরের পক্ষে ক্ষতিকর নয় এমন ভোজ্য তেল বাজারে আনল ইমামি গ্রুপ

স্বাস্থ্য সচেতন মানুষের জন্য সুখবর নিয়ে এল ইমামি গ্রুপ। গতকাল, মঙ্গলবার ইমামি হেলদি অ্যান্ড টেস্টি ফের চালু করল তাদের ভোজ্য তেল। ‘আল্ট্রালাইট’ নামে নতুন স্বাস্থ্য সচেতন করা তেল বাজারে এনেছে ইমামি গ্রুপ। এই তেল অত্যন্ত হালকা ও শরীরের পক্ষেও ভালো।

এই নতুন তেলের প্যাকেজিংয়ের নজর কেড়েছে অনেকেরই। এই ভোজ্য তেলের মাধ্যমে আগামী তিন থেকে পাঁচ বছরে কোম্পানির পাঁচ হাজার কোটি টাকার টার্ন ওভার হবে বলে আশাবাদী ইমামি গ্রুপ।

জানা যাচ্ছে, ইউরোপিয়ান রিফাইনিং টেকনোলজির মাধ্যমে এই তেল তৈরি করেছে সংস্থাটি, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে না। জাতীয় স্তরে এই তেলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ এবং ভোজপুরী-হিন্দি সিনেমার পরিচিত মুখ তথা বিজেপি নেতা রবি কিষাণ

ইমামির নতুন এই তেলের মোট চার রকমের তেল রয়েছে বলে জানা গিয়েছে। সর্ষের তেল, সয়াবিন তেল, সূর্যমুখী তেল ও রাইস ব্র্যান তে;। অত্যাধুনিক পদ্ধতিতে এই সংস্থা এই তেল তৈরি করেছে। নানান সাইজের বোতল বা পাউচের মাধ্যমে মিলবে এই তেল। বেশ স্বল্প মূল্যেই বাজারে মিলবে এই তেল, এমনটাই জানা গিয়েছে।

RELATED Articles