আমরা এখনকার দিনে যে বেহিসাবি জীবনযাপন করি তাতে কোন খাবার খাওয়া উচিত বা কতটা করে খাব সেসব নিয়ে আর ভাবি না। তার সঙ্গে উপরি পাওনা হিসাবে রয়েছে ভেজাল খাদ্য। এই ধরনের খাবার খেয়ে আমরা মৃত্যুর দিকে ক্রমশ এগিয়ে চলেছি।
তবে এটা আটকাতে আমরা নিজেরাই কিছু সহজ পরীক্ষা করে নিতে পারি। মাংস কেনার সময় একটু সচেতন হলেই আপনি বুঝতে পারবেন আপনি যে মাংস কিনছেন সেটা ক্যান্সারে আক্রান্ত কিনা। এক ক্যান্সার বিশেষজ্ঞের মতে, চারিদিকে দূষণ এবং রাসায়নিকের প্রভাবে ক্যান্সারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তার উপর রয়েছে প্রক্রিয়াজাত মাংস ও মাছ যা থেকেও ক্যান্সার ছড়ায়। তাই কেনার সময় যদি কয়েকটি বিষয়ে সচেতন থাকা যায় তাহলে এই মারণ রোগ এড়ানো সম্ভব।
জেনে নিন কী কী দেখে মাংস কিনবেন:
১) মাংস কিনতে গিয়ে প্রথমেই লক্ষ্য করা উচিত তার রং কেমন। মাংসের রং যদি লালচে অথবা গোলাপি হয় তাহলে জানতে হবে সেটা টাটকা কিন্তু ধূসর হলেই বাসি। তাই আপনাকে ধূসর মাংস এড়িয়ে যেতে হবে।
২) লালচে রঙের মাংস কিনলেও লক্ষ্য করতে হবে তার গায়ে ধূসর আকাশ রঙের কোনো দাগ লেগে রয়েছে কিনা। এই ধরনের দাগ লেগে থাকলে অবশ্যই বাদ দিন। সাধারণত ক্যান্সার আক্রান্ত পশুর মাংসে এরকম দাগ দেখা যায়।
৩) মাংসপিণ্ড কেনার সময় অবশ্যই আপনি উল্টেপাল্টে দেখুন। ওই মাংসপিণ্ডের মধ্যে অস্বাভাবিক বা বাড়তি মাংস রয়েছে কিনা। যদি এমনটা থাকে তাহলে অবশ্যই বাদ দিন কারণ এই ধরনের মাংসপিণ্ডের মধ্যে ক্যান্সারের বীজ লুকিয়ে থাকার সম্ভাবনা বেশি।
৪) যদি মাংসপিণ্ডের গায়ে কোন কালচে দাগ থাকে তবে এই ধরনের মাংস এড়িয়ে চলুন।
৫) সর্বোপরি, বাজার থেকে মাংস কিনে আনার পর নানান অসুখ এড়াতে কিছুক্ষণ গরম জলের মধ্যে ভিজিয়ে রাখুন। এর ফলে মাংস নরম হবে এবং ছোটখাটো কোনো সংক্রমণ থাকলে তাও দূর হবে।
সুতরাং এরকম পদ্ধতি অবলম্বন করে কিছুটা মারণ রোগ এড়ানো যায়। যদিও বিশেষজ্ঞদের মতে, ক্যান্সারের মতো মারাত্মক রোগকে কোন ভাবেই ঠেকানো সম্ভব নয়। সেই ক্ষেত্রে আপনার খাদ্যের তালিকা থেকে মাংস বাতিল করাই শ্রেয়।





