দেশজুড়ে জারি রয়েছে লকডাউন। এর মধ্যে কারোর খাদ্য তালিকায় যদি দিনে ৪৮ টি রুটি এবং দশ প্লেট ভাত থাকে তবে ভাবুন তো কি দাঁড়ায়। এটা কিন্তু একজনকেই খাদ্য তালিকা। যে কিছুদিন আগে অবধি কোয়ারেন্টাইনে বন্দী ছিল।শুনলে অনেক লাগলেও কোয়ারেন্টিনে থাকা এক ব্যক্তি রোজ এই পরিমানে খাবার খাচ্ছেন।
বিহারের বক্সার জেলার অনুপ ওঝার খাওয়ার পরিমাণ দেখলে অনেকেরই চোখ কপালে উঠতে পারে। এমনকি তাঁর চেহারা দেখেও কারুর বোঝার উপায় নেই তিনি কতটা খেতে পারেন। কিন্তু এই বিষয়ে কি বলবেন অনুপ। তাঁর বক্তব্য তাঁর যতটা খাবারে পেট ভরে তিনি ততটাই খান ।
করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার জন্য তাঁকে চোদ্দ দিন কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হয়েছিল। কিন্তু তিনি কোয়ারেন্টাইন সেন্টারে যাওয়ার পর সেখানকার মানুষদের মাথায় হাত। তিনি একাই খেয়ে ফেলছেন প্রায় ১০ জন লোকের খাবার। তিন ডজন রুটি, দশ প্লেট ভাত, আশিটা লিটটি আর সঙ্গে বাটির পর বাটি তরকারি।
রোজ অনুপের খাবার জোগাড় করতে গিয়ে রীতিমত সমস্যায় পড়েছিলেন রাঁধুনিরা। কিন্তু কী করে একজন সাধারণ মানুষ এমন খাবার খেতে পারেন। এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানান, অনেক মানুষের ক্ষেত্রে এমনটা হয়। কতটা খাবার তাদের পেট ভরার জন্য যথাযথ তা তাদের মস্তিষ্ক নির্ধারন করতে পারে না। ফলে সেই ব্যক্তি প্রয়োজনের অতিরিক্ত খাবার ভক্ষণ করেন। আপাতত কোয়ারেন্টাইন ছাড়া পেয়েছেন অনুপ।





