চাণক্য নীতি অনুযায়ী কোন ৫টি জায়গা বসবাসের পক্ষে একেবারেই উচিত নয়, জেনে নিন

আচার্য চাণক্য তাঁর নীতিশাস্ত্রে মানুষের জীবনকে সঠিক পথে চালনা করার পরামর্শ দেন। আচার্য চাণক্য একটি শ্লোকের মাধ্যমে এমন কিছু জায়গার উল্লেখ করেছেন যেখানে মানুষের বাড়িঘর তৈরি করা উচিত নয়। তিনি তাঁর শ্লোকে এই ধরণের কোন কোন জায়গার কথা বলেছেন, আসুন দেখে নেওয়া যাকঃ

১) আচার্য চাণক্য বলেছেন, এমন কোনও জায়গা, যেখানে জনসাধারণের কোনও ভয় নেই, মানুষের ঈশ্বরের প্রতি বিশ্বাস রয়েছে, যেখানে সামাজিক শ্রদ্ধার বোধ রয়েছে, সেই সমস্ত জায়গা বসবাসের পক্ষে ভালো। অতএব, মানুষকে সেই সমস্ত জায়গায় থাকতে হবে, যেখানে জনসাধারণের জন্য মানুষের অনুভূতি রয়েছে।

২) চাণক্যের নীতি বলছে, সেই সমস্ত জায়গায় মানুষের একেবারেই বাস করা উচিত নয়, যেখানে মানুষের সমাজ ও আইন সম্পর্কে কোনও ভয় নেই। এই জাতীয় জায়গায় বসবাস করলে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। এমন কোনও জায়গায় বসবাস করতে হেব, যেখানে কোনও ব্যাক্তি স্বার্থপরতার জন্য আইন ভাঙতে পারে ও সমাজ ও মানুষের সেবা করতে পারে।

৩) আচার্য চাণক্যের নীতি অনুযায়ী, যেসব জায়গায় জীবিকার কোনও হদিশ নেই বা জীবিকা নির্বাহের কোনও পথ নেই, সেই সমস্ত জায়গায় কোনও মানুষের বাস করা উচিত নয়। এর কারণস্বরূপ তিনি বলেছেন যে, মানুষ কখনও জীবিকা ছাড়া বাঁচতে পারে না। তাই তার সবসময় বসবাসের এমন জায়গার সন্ধান করা উচিত যেখানে জীবিকার উপায় রয়েছে।

৪) চাণক্য বলেছেন, যেখানকার লোকেরা দানধ্যানের অনুভূতি রাখেন না, সেই সমস্ত জায়গায় বসবাস না করাই ভালো। তাঁর মতে, দান শুধুমাত্র যে পুণ্য অর্জনের পথই প্রশস্ত করে তা নয়, বরং নিজের বিবেকেও শুদ্ধ করায়।

৫) চাণক্যের নীতি অনুযায়ী, কোনও স্বার্থপর মানুষ বা যিনি আত্মত্যাগ করতে পারেন না, এমন কোনও স্থান বসবাসের পক্ষে অযোগ্য। এই জায়াগায় থাকলে কেবল মানুষের দুর্ভোগই বাড়ে। তাঁর মতে, আমাদের সবসময় এমন জায়গায় বাস করা উচিত যেখানে মানুষের মধ্যে দয়া, মায়া রয়েছে ও দক্ষতার বোধ জন্মেছে।

RELATED Articles