রঙের বালতির মতো দেখতে ব্যাগ বিক্রি হচ্ছে ২ লক্ষ টাকায়! সোশ্যাল মিডিয়ায় সেনসেশন এই ব্যাগ

যে কোনও দামি ব্র্যান্ডেড ব্যাগের প্রতি আলাদা আকর্ষণ থাকে আমাদের। ফরাসি বিলাস বহুল ব্র্যান্ড ‘লুই ভিতোঁ’র নতুন ব্যাগ হয়ে উঠেছে ভারতীয়দের বিশেষ আকর্ষণ।

লুই ভিতোঁ কোম্পানি তাদের নতুন প্রোডাক্ট ‘পেইন্ট ক্যান ব্যাগ’ লঞ্চ করেছে। এই ব্যাগ আদতে দেখতে একদম পেইন্ট ক্যানের বা রঙের বালতির মতো। সংস্থার ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী এর দাম £1,980। ভারতীয় মুদ্রায় যা হয় প্রায় ১ লাখ ৯১ হাজার টাকা।

এই ব্যাগ দেখতে রঙের ডিব্বার মতো হলেও এটি বিশেষ চামড়া দিয়ে বানানো হয়েছে। এতে আপনি দু’টি মোবাইল ফোনের সঙ্গে আরও কিছু জিনিস রাখতে পারবেন। একটি কনভেনশনাল ব্যাগের ক্রিয়েটিভ অল্টারনেটিভ হতে পারে এই ক্যান ব্যাগ।

এই ব্র্যান্ডেড কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর দীপিকা পাড়ুকোন। ২০১০ সালে মিলওয়ার্ড ব্রাউনের স্টাডি অনুসারে, লুই ভিতোঁ সেই সময়ে বিশ্বের ১৯তম ভ্যালুয়েবল ব্র্যান্ড। এই কারণগুলির জন্যই কোম্পানির প্রতিটি প্রোডাক্ট এতো দামি হয়। ভারতীয় মধ্যবিত্তরা তা কিনতে পারে না।

RELATED Articles