গৃহবধূর ফেসবুকে যুবকের সঙ্গে প্রেম! স্বামীকে ছেড়ে নতুন প্রেমিকের কাছে যেতেই দেখেন তাঁর হাঁটুর বয়সী প্রেমিক

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যুগে ফেসবুক মাধ্যমে অনেকে নিজের পছন্দের প্রেমিক-প্রেমিকা খুঁজে পাচ্ছেন কিন্তু সম্প্রতি যে ঘটনা সামনে এসছে তাতে, তা শুনলে হাসবেন আপনিও। প্রথমবার প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে প্রেমিকার চক্ষু চড়কগাছ ।

হুগলির মগরা থানা এলাকার বহু চল্লিশের গৃহবধূর প্রেম হয় ফেসবুকে একজনের সঙ্গে। প্রথমে বন্ধুত্ব , তারপরে বাড়তে থাকে কথাবার্তা। দীর্ঘক্ষণ চলতো তাদের মধ্যে কথাবার্তা । শেষে ঘর সংসার করার স্বপ্ন দেখতে শুরু করেন দু’জনে। স্বামীর ঘর ছাড়েন বধূ।

ওই মহিলার স্বামী পুলিশের লিখিত অভিযোগ জানায় পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন দেখে জানতে পারে ওই বধূর দত্তপুকুরে রয়েছেন। সেখান থেকেই মহিলা ও তার মেয়েকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, প্রেমিকের সঙ্গে সংসার করতেই মেয়েকে নিয়ে বাড়ি ছেড়েছিলেন ওই বধু। ফেসবুক থেকে তাদের প্রেম শুরু। প্রথমবার প্রেমিকের সঙ্গে দেখা হতেই তিনি দেখেন ২০ বছর বয়সের এক যুবক সে। তখনই যুবকের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দত্তপুকুরে থাকতে শুরু করেছিলেন তিনি। সংসারে ফিরে আসার সাহস না হয় কাজও খুঁজছিলেন ওই বধু।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles