করোনার জেরে এখন মানুষ অনলাইনেই লেনদেন করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। বাড়ির নিত্যপ্রয়োজনীয় জিনিস হোক কিংবা ওষুধ, ইলেকট্রিসিটি বিল বলুন অথবা রিচার্জ বা কোনো ইলেকট্রনিক্স জিনিস, সব কিছুই এখন অনলাইনে কেনাকাটি করছেন। এটি একদিকে যেমন ব্যাঙ্কে গিয়ে টাকা তোলার থেকে সহজ তেমনই সময়সাপেক্ষও বটে।
এছাড়া অনলাইন সংস্থার মাধ্যমে কেনাকাটার ফলে মানুষ অনেক ক্যাশব্যাক অফারও পেয়ে থাকেন। এছাড়া ইউপিআই ব্যবহারের উপরও কেন্দ্রীয় সরকার এখন অনেকটাই জোর দিচ্ছে। কিন্তু এই অনলাইন টাকার লেনদেন যেমন একদিকে অনেক সুবিধা নিয়ে আসে তেমনি কিছু অসুবিধাও নিয়ে আসে। আর এই অসুবিধার চলতে অনেকেই এই সুবিধা ব্যবহার করতে গিয়ে দশ বার ভাবেন।
এই অনলাইন টাকার আদান প্রদানের সময় আমরা তাড়াতাড়িতে একজনের টাকা অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে ফেলি। আর এরপরই শুরু হয় দুশ্চিন্তা। বেশি অংকের টাকা হলে তো কোনো কথাই নেই। তা কয়েক রাতের ঘুম এমনিই উড়িয়ে দিতে পারে। কিন্তু যদি আপনি জানেন যে ভুল অ্যাকাউন্টে পাঠানো টাকা আপনি আবার ফেরত পেতে পারবেন তখন আপনার কেমন লাগবে?
তাহলে এবার দেখে নিন সেই টাকা ফেরত পাওয়ার উপায়…
আপনি যদি অ্যাকাউন্ট নম্বর লিখতে গিয়ে ভুল লিখে ফেলেন এবং এমন একটি নম্বর লেখেন যার বাস্তবে কোন অস্তিত্ব নেই তাহলে সেই টাকা অন্যত্র না গিয়ে আবার আপনার অ্যাকাউন্ট-এ ফেরত এসে যাবে৷ আর যদি না আসে তাহলে ব্যাংকে যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি অন্য কোন ব্যাক্তির অ্যাকাউন্টে আপনার টাকা পাঠিয়ে ফেলেন ভুলবশত, তবে আপনার ব্যাংকের শাখাতে একটি লিখিত অভিযোগ জমা করতে হবে।
যে ব্যাংকে ভুল করে আপনি টাকা পাঠিয়েছেন সেখানকার আধিকারিকদের সাথে কথা বলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফিরিয়ে আনার চেষ্টা করবে আপনার ব্যাঙ্ক আধিকারিকরা। তবে সেক্ষেত্রে আপনি যার অ্যাকাউন্টে ভুলবশত টাকা পাঠিয়েছেন তাকে টাকা ফেরত দিতে ইচ্ছুক হতে হবে। নাহলে আপনার টাকা আপনি ফেরত পাবেন না। তবে তখন আপনি তাঁর বিরুদ্ধে আইনি সাহায্য নিতেই পারেন।





