চীনা অ্যাপ ব্যান নিয়ে আমুল গার্লের বুদ্ধিদীপ্ত ডুডল, মুহূর্তেই হল ভাইরাল

আমরা ভারতীয়রা মাখন বলতে আমুল কোম্পানির তৈরি মাখনই বুঝি। ‘আটারলি বাটারলি ডেলিশিয়াস আমুল’ এর প্রেমে বুঁদ আপামর ভারতবাসী। এছাড়াও আইসক্রিম, দই, দুধ, চকোলেট, লস্যি, চিজ, মিল্কশেক সহ হরেক ডেয়ারি দ্রব্যেরও প্রভূত যোগান দেয় আমুল। কিন্তু এই দেশজ কোম্পানি আমাদের পেটের সঙ্গে মনও ভরায়। কেমন করে? আমুল গার্লের হাস্যরসাত্মক বুদ্ধিদীপ্ত উক্তি দিয়ে। আমুলের মাখনের প্যাকেটের ওপর আঁকা এই বাচ্চা মেয়েটি রীতিমত বিখ্যাত।

https://twitter.com/Amul_Coop/status/1277949629179392001

বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে আমুল গার্ল মন্তব্য করে যেগুলো হাস্যরসের উদ্রেক তো ঘটায়ই সেই সঙ্গে বুদ্ধি ও খোঁচাটা সম পরিমাণে মিশে থাকে। এইবার আমুল গার্ল মন্তব্য করেছে ভারত সরকারকে সমর্থন জানিয়ে। সম্প্রতি ভারত সরকার চীনের ৫৯ টি অ্যাপ ভারত থেকে ব্যান করেছে। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েই আমুল গার্ল এবার বলল, STik with this STok, WeChat over tea। এই ছবিতে দেখা যাচ্ছে আমুল গার্ল একটা ফ্রিজের সামনে দাঁড়িয়ে আছে, ফ্রিজটি খোলা এবং তাঁর এক হাতে আমুলের মাখন অন্য হাত দিয়ে সেই মাখনের দিকে লক্ষ্য করে সে এই মন্তব্য দুটি করছে। আমুলের ডুডলটি রীতিমতো জনপ্রিয় হয়েছে। আমুলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই ডুডলটি পোস্ট করা হয়েছে ক্যাপশনে লেখা হয়েছে, “#Amul Topical: New Delhi bans 59 Chinese apps!”

প্রসঙ্গত গত সোমবার ভারত সরকারের পক্ষ থেকে চীনের ৫৯ টি অ্যাপ ভারতে ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ হিসাবে বলা হয় দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হল।

RELATED Articles

Leave a Comment