টানা ৮০ বছর চুলে পড়েনি জল, চলেনি কাঁচি-চিরুনী, পাঁচ-মিটার লম্বা জটা নিয়ে নেটপাড়ায় ভাইরাল ৯২-এর বৃদ্ধ!

মাথায় একদিন চিরুনি না পরলেই অস্বস্তির শেষ থাকেনা। কিন্তু করোনা অতিমারির জেরে হ‌ওয়া লকডাউনের কারণে বিশ্ব জুড়ে অনেকেরই স্বাভাবিকের তুলনায় চুল অনেকটাই বেড়ে গিয়েছিল। কারণ দীর্ঘ একটা সময় বন্ধ ছিল সেলুন,পার্লার।

কিন্তু ভিয়েতনামের নুগেইন ভ্যান চিয়েন-এর সঙ্গে এই বিষয়ে প্রায় কারোর‌ই তুলনা করা যায়না। ভিয়েতনামে বসবাসকারী এই ৯২ বছর বয়সী বৃদ্ধ নুগেইন, বিগত ৮০ বছর ধরে নিজের চুলে না নিজে হাত দিয়েছেন না অন্যকে হাত দিতে দিয়েছেন।

শুনতে আশ্চর্য জনক লাগলেও এটাই সত্য, ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের মেকং ডেল্টা অঞ্চলের বাসিন্দা ৯২ বছর বয়সী এই ব্যক্তি বর্তমানে নিজের পাঁচ-মিটার লম্বা জটা নিয়ে ভীষণ গর্বিত। অশতীপর এই বৃদ্ধ দীর্ঘ ৮০ বছর ধরে চুল কাটেননি। এই বিষয়ে তাঁর বক্তব্য, ‘চুল কেটে ফেললেই আমি মারা যাব। আমি চুলে কোনও ধরণের পরিবর্তন করার চেষ্টা করি না। চুলে চিরুনিও দিই না। আমি চুলে জল পর্যন্তও ঢালিনা, শুধু পরিষ্কার রাখার জন্য একটি কাপড় বেঁধে রাখি।’

long hair vietnam

নুগেইন-এর কথায় তিনি যখন তৃতীয় শ্রেণিতে পড়েন, তখন তাঁর স্কুলে চুল কাটতে নাপিত ডাকা হয়েছিল। সেখান থেকে তিনি চুল কাটার ভয়ে পালিয়ে গিয়েছিলেন। তখন থেকেই তিনি স্থির করেছিলেন যে, তিনি কখনই আর চুল কাটবেন না, চিরুনিও করবেন না, আর চুল ধোবেনও না। শুরুর দিকে তিনি চুলে চিরুনী ব্যবহার করতেন। সেই সময় তাঁর চুল কালো ও মজবুত ছিল। ফলে চুলের জট ছাড়াতে বেশ সমস্যায় পড়তে হত। তিনি বলেন, ‘যখন আমি বুঝতে পেরেছিলাম যে ঈশ্বর চান না যে, আমি চুলের সঙ্গে কোনও প্রকার খেলা করি, তখন থেকে আমি চিরুনি করাও ছেড়ে দিই।’

নুগেইনের পঞ্চম পুত্র, নুগেইন ওয়েন লুম বর্তমানে বাবার চুলের যত্ন নিতে তাঁকে সহায়তা করেন। তাঁরা বিশ্বাস করেন যে, চুল কাটা মানুষের পক্ষে খারাপ হতে পারে। লুম জানায়, এই সমস্ত জিনিস ঈশ্বরপ্রদত্ত এবং পবিত্র। মানুষ এগুলো জন্মসূত্রে ঈশ্বরের থেকে পান। তাই বাবার মতো চুল না কাটার লক্ষ্যে তিনিও দৃঢ়প্রতিজ্ঞ।

RELATED Articles

Leave a Comment