করোনার জেরে দেশজুড়ে লকডাউন জারি হয়েছে। যার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ছাড়া বাকি কোনো দোকানই এখন খোলা থাকছে না। এই সময় মানুষকে বাড়ি থেকে বেরোতেও নিষেধ করা হয়েছে। তাই এই সময় অনেকেই বাড়িতে বসে সময় কাটানোর জন্য প্রিয় মানুষদের ফোন করে নেন। তাই গ্রাহকদের কথা মাথায় রেখেই কিছু নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এলো ভোডাফোন।
টেলিকম পরিষেবা জগতে একটি সুপরিচিত নাম ভোডাফোন। এই সংস্থা বিভিন্ন সময়ে গ্রাহকদের সুবিধার্থে যেমন বিভিন্ন প্ল্যান নিয়ে এসেছে অন্যদিকে কিছু পুরোনো প্ল্যানও পুনরায় চালু করেছে।
এবার ৯৫ টাকার প্ল্যানটিতে কিছু পরিবর্তন করল ভোডাফোন কতৃপক্ষ। পূর্বে এই ৯৫ টাকার প্ল্যানের বৈধতা ছিল মাত্র ২৮ দিন। কিন্তু এবার সেই মেয়াদ পরিবর্তিত হয়ে ৫৬ দিনের করা হলো। এর পাশাপাশি প্ল্যানটির অধীনস্ত গ্রাহকরা পাবেন, ৭৪ টাকা টকটাইম + প্রতি সেকেন্ড লোকাল কল ও এসটিডি কল ২.৫ পয়সা + ২০০ এমবি ডেটা। যদিও এই প্ল্যানে আগে ৫০০ এমবি ডেটা পাওয়া যেত কিন্তু এখন বৈধতা বাড়ানোর সাথে সাথে ডেটার সুবিধা একটু কম করা হয়েছে। এই প্রিপেইড প্ল্যানটির ক্ষেত্রে তাদের বার বার রিচার্জ করতে হবে না। আর যারা অনলাইনে রিচার্জ করেন না তাদের ক্ষেত্রেও এই ৫৬ দিনের মেয়াদ খুবই লাভজনক হবে বলে মনে করা হচ্ছে। তাদের বার বার রিচার্জের জন্য ছোটাছুটি করতে হবে না। তবে লক্ষণীয় ব্যাপার হলো এই প্ল্যানটি আপাতত কিছু নির্বাচিত সার্কেলের জন্যই উপলব্ধ।
এছাড়া ভোডাফোনের আরও একটি সস্তার প্ল্যান পাওয়া যাচ্ছে ১২৯ টাকায়। যার মধ্যে পাওয়া যাবে ২ জিবি ডেটা, ৩০০ এসএমএস এবং আনলিমিটেড কল। কিন্তু এই প্ল্যানের বৈধতা মাত্র ২৪ দিন।
এছাড়াও আগে থেকেই ভোডাফোন-এ আরও কয়েকটি দুর্দান্ত প্ল্যান পাওয়া রয়েছে, যথা- ৩৯, ৪৯ ও ৭৯ টাকায়।





