পুরীতে তান্ডব শুরু ‘ফণী’-এর। বিদ্যুতহীন গোটা পুরী।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর ছিল যে দুপুরে পুরীতে আছড়ে পরতে পারে শেষ ৪৩ বছরের সবচেয়ে বড় ঝড় ‘ফণী’। কিন্তু দুপুর পর্যন্ত আর অপেক্ষা করতে হয়নি, আজ সকাল ৯ টা নাগাদই ওড়িশা উপকূলে আছড়ে পড়লো সুপার সাইক্লোন ‘ফণী’৷

আরও পড়ুন – গত কয়েক দশকের সবচেয়ে ভয়ঙ্কর ঝড় ‘ফণী’। বলছে পরিসংখ্যান।

 

এখনও পুরিতে অব্যাহত ‘ফণী’ তান্ডব। ঘন্টায় ১৯৫ থেকে ২০০ কিমি গতিবেগ নিয়ে পুরীতে আছড়ে পরে এই সুপার সাইক্লোন। এখনও হাওয়ার গতিবেগ রয়েছে ঘন্টায় ১৭৫ কিমি থেকে ১৮০ কিমি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে আরও তিন ঘন্টা পুরিতে তান্ডব চালাতে পারে ‘ফণী’।

আরও পড়ুন – ‘ফণী’-র প্রভাব এই রাজ্যে৷ দিঘা-তে উত্তাল সমুদ্র।

‘ফণী’ তান্ডবে ইতিমধ্যেই কাল রাত থেকে গোটা পুরী হয়ে রয়েছে বিদ্যুতহীন৷ এই মুহূর্তে ‘ফণী’ এর তান্ডবে প্রায় মাটিতে নুইয়ে পরেছে গাছপালা। ক্ষয়ক্ষতির পরিমাণ এই ঝড় না থামা অবধি বোঝা সম্ভব নয়। অপরদিকে আজ দুপুরেই পশ্চিমবঙ্গে আছড়ে পরতে চলেছে ‘ফণী’। দিঘার সমুদ্র ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে। পর্যটকদের সরিয়ে নিয়ে আসা হয়েছে নিরাপদ স্থানে৷

RELATED Articles

Leave a Comment