‘ফণী’-র প্রভাব এই রাজ্যে৷ দিঘা-তে উত্তাল সমুদ্র।

ইতিমধ্যেই ওড়িশা উপকূলে সর্বশক্তি নিয়ে আছড়ে পরেছে ‘ফণী’। আজ দুপুরে ওড়িশা উপকূলে ‘ফণী’-র আছড়ে পরার কথা থাকলেও। কয়েক ঘন্টা আগেই এসে উপস্থিত হয়েছে এই সুপার সাইক্লোন৷ ঘন্টায় ১৭৫ কিমি থেকে ১৯৫ কিমি বেগ নিয়ে আছড়ে পরা ‘ফণী’-র প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা।

আরও পড়ুন – পুরীতে তান্ডব শুরু ‘ফণী’-এর। বিদ্যুতহীন গোটা পুরী।

 

‘ফণী’-র প্রভাব শুরু হয়েছে এই রাজ্যেও৷ দিঘা-তে জারি করা হয়েছে হলুদ সতর্কতা৷ কাকদ্বীপ- হলদিয়া-বকখালির সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা পর্যটকদের৷ ইতিমধ্যেই দিঘা থেকে পর্যটকদের বেড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ হতে৷ আজ অতিরিক্ত ৫০ টি বাস চলবে দিঘা-কলকাতা রুটে।

আরও পড়ুন – গত কয়েক দশকের সবচেয়ে ভয়ঙ্কর ঝড় ‘ফণী’। বলছে পরিসংখ্যান।

পূর্বে আশঙ্কা করা হয়েছিল যে আজ গভীর রাত কিংবা কাল সকালে দিঘাতে আছড়ে পরতে পারে ‘ফণী’। তবে ‘ফণী’ যেভাবে সময়ের পূর্বেই ওড়িশা উপকূলে আছড়ে পরেছে তাতে বলা যায় যে আজ বিকেলের মধ্যেই দিঘা-র নিকটে চলে আসতে পারে ‘ফণী’। সকাল থেকেই ‘ফণী’ র প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। সমুদ্রের আশপাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পর্যটকদের। শুরু হয়েছে দফায় দফায় ভারী বৃষ্টি সঙ্গে বেশ হাওয়া৷ এই পরিস্থিতিতে পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে পশ্চিমবঙ্গেও। বিভিন্ন ট্রেন পরিষেবা এবং বিমান পরিষেবা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে৷

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর