ভারত মহাসাগরে যে সমস্ত ঝড়গুলো সৃষ্টি হয় সেই ঝড়গুলোর নামকরণ করে বিশ্ব আবহাওয়া সংস্থা আঞ্চলিক কমিটির অন্তর্গত এশিয়ার ৮ টি দেশ। এই আটটি দেশ হলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, মালদ্বীপ, থাইল্যান্ড এবং ওমান। এদেরকে একত্রে বলা হয় WMO/ESCAP।
সম্প্রতি ‘ফণী’ নামক যেই সাইক্লোনটি ওড়িশা উপকূলে তান্ডব চালিয়েছে তার নামকরণ করেছিল বাংলাদেশ। ‘ফণী’ অর্থে ফণা তুলতে পারে এমন প্রাণী, এককথায় বলতে হলে সাপ। একটি ঝড় যেভাবে তান্ডবলীলা চালাতে পারে তার ভয়ঙ্করতা একটি বিষাক্ত সাপের বিষ থেকে কম ভয়ঙ্কর নয়। তাই এই শব্দটিকে ঝড়ের নাম হিসেবে প্রস্তাবিত করে বাংলাদেশ৷





