ওড়িশা উপকূলে গতকাল বিধ্বংসী রূপ নিয়ে আছরে পরেছিল এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন ‘ফণী’। ঘন্টায় ২০০ কিমি গতিবেগে ওড়িশাতে তান্ডব চালানোর পর পশ্চিমবঙ্গে ঢোকার পূর্বেই অনেকটা শক্তি হারিয়ে দুর্বল হয়ে পরে ‘ফণী’। ফলে ওড়িশা তছনছ হলেও পশ্চিমবঙ্গে তেমন প্রভাবই পেলতে পারেনি ‘ফণী’।
আরও পড়ুন – ওড়িশা কার্যত এখন ধ্বংসস্তূপ। তারমধ্যেই নতুন করে পথ চলার চেষ্টা।
ওড়িশায় তান্ডব চালিয়ে পশ্চিমবঙ্গের দিঘা-তে প্রবেশের সময় ‘ফণী’ এর গতিবেগ ছিল ঘন্টায় ৬০ থেকে ৭০ কিমি., যা আশঙ্কার তুলনায় অনেকটাই কম ছিল। ‘ফণী’ এর প্রভাবে কিছু দুর্বল বাড়ি ভেঙে পরা এবং কিছু গাছ ভেঙে পরা ছাড়া আর বিশেষ কোনো ক্ষয়ক্ষতি এই রাজ্যে হয়নি। এরপরই আবহাওয়া দপ্তর সূত্রে অনুমান করা হয় যে শক্তি হারিয়েছে ‘ফণী’। বাংলাদেশে এক সাধারণ ঘূর্ণিঝড় হিসেবেই প্রবেশ করবে সে৷ কাজেই বাংলাদেশে তেমন ক্ষয়ক্ষতি হবেনা বলেই জানিয়েছিলেন আবহাওয়া বিদ-রা৷





