মেট্রোর কাজের জেরে ক্ষতিগ্রস্ত হলো রাণী রাসমণির বাড়ি।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন ক্ষতিগ্রস্ত হলো জানবাজারের রাণী রাসমনির বাড়ি। হঠাৎই বৃহস্পতিবার গভীর রাতে দেখা যায় বাড়িতে বেশ অনেকগুলি ফাটল এবং খসে পড়তে থাকে চাঙর৷ নীচে মেট্রোর কাজ থেকেই রাণী রাসমনির বাড়ির এই অবস্থা হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের৷

হঠাৎই বৃহস্পতিবার রাত ১ টা নাগাদ খসে পড়তে থাকে বাড়ির চাঙর এবং বড়ো ফাটল দেখা দেয় বাড়ির কিছু জায়গায়। আতঙ্কিত হয়ে বাড়ির সদস্যরা তৎক্ষণায় ফোন করেন মেট্রো কর্তৃপক্ষের নিকট এবং বাড়ির পরিস্থিতির কথা জানান। এরপরই তড়িঘড়ি রাতেই বাড়িতে আসেন মেট্রোর ইঞ্জিনিয়াররা। তাঁরা বাড়িটিকে পরীক্ষা করে দেখে বলেন যে দ্রুত ছাড়তে হবে এই বাড়ি। এরপরই গভীর রাতে বাড়ি ছাড়েন রাণী রাসমনির পরিবারের বর্তমান সদস্যরা৷

পরিবারের সদস্যরা জানান যে প্রায় ৬ মাস পূর্বেই মেট্রোর ইঞ্জিনিয়াররা এসে বাড়ি দেখে যান এবং আশ্বাস দেন যে মেট্রোর কাজের দরুণ এই বাড়ির ক্ষতি হওয়ার কোনো সম্ভবনা নেই। কিন্তু তাদের কথাকে ভুল প্রমাণিত করে মেট্রো কাজেই ক্ষতিগ্রস্ত হয় বাড়িটি। এই ঘটনায় মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, মেট্রোর কাজ অনেকদিন থেকেই এই এলাকায় হচ্ছে। এর পূর্বে কখনও আর কোনো বাড়িতে এই পরিস্থিতি আসেনি। রাণী রাসমনির পরিবারের সদস্যদের রাতেই মেট্রো কতৃপক্ষের তরফে নিয়ে যাওয়া হয় একটি হোটেলে। আপাতত সেখানেই রয়েছেন তাঁরা।

RELATED Articles

Leave a Comment