সপ্তম দফার ভোটের পূর্বেই ২৪ লক্ষ টাকা সহকারে আটক বিজেপি নেতা।

সপ্তম দফার ভোটের পূর্বেই বৃহস্পতিবার রাতে ২৪ লক্ষ টাকা সহকারে আটক হলেন এক বিজেপি নেতা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনায়। গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনাতে তল্লাশি চালানোর সময় হঠাৎই বকুলতলা থানার বুড়োরঘাটের নিকট পুলিশ আটক করে একটি গাড়িকে। সেই গাড়ি থেকেই মেলে ২৪ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটিতে জড়িত বিজেপি নেতার নাম হলো মিন্টু হালদার৷ তিনি বারুইপুরে বিজেপির সাধারণ সম্পাদক। গাড়িটিতে এই বিজেপি নেতা ছাড়াও সঙ্গে ছিলেন আরও দুই জন মহিলা এবং একজন পুরুষ। মহিলা দুজনের বস্ত্রেই টাকাগুলো লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। আটক করার পরেই তাদের চারজনকে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনায় তৃণমূলের অভিযোগ যে ভোট কিনতেই এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল বিলি করতে। কিন্তু বিজেপি কর্মীদের অভিযোগ যে তাদের ফাঁসাতে এটি শাসক দলের এক ষড়যন্ত্র মাত্র।

আরও অন্যান্য খবর