নতুন বছর আসতে এখনও বেশ কিছুটা সময় বাকি। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিখ্যাত বুলগেরিয়ান ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী। তাঁর ভবিষ্যদ্বাণীগুলি নিয়ে বহু বিতর্ক থাকলেও, এমন অনেক কথা তাঁর মুখে শোনা গিয়েছে যা সত্যিও হয়েছে বলে দাবি করেন অনেকেই। ২০২৬ সাল নিয়ে করা তাঁর একাধিক ভবিষ্যদ্বাণীর মধ্যে যেমন বিশ্ব অর্থনীতির বড়সড় সংকটের কথা রয়েছে, তেমনই রয়েছে কয়েকটি রাশি হঠাৎ ভাগ্যের চূড়ায় ওঠার ইঙ্গিতও। সেই তালিকায় রয়েছে এমন পাঁচটি রাশি, যাদের নতুন বছরে কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করা হচ্ছে।
বাবা ভাঙ্গার সেই ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ সাল বিশেষ শুভ হতে চলেছে বৃষ, সিংহ, কন্যা, বৃশ্চিক এবং মকর রাশির জাতকদের জন্য। আসুন দেখা যাক কার জীবনে কী কী চমক অপেক্ষা করছে।
বৃষ রাশি
বৃষ রাশির জন্য ২০২৬ সাল হতে পারে জীবনের টার্নিং পয়েন্ট। বহুদিনের পরিশ্রমের ফল অবশেষে হাতের মুঠোয় আসবে। হঠাৎ করেই বহু আয়ের উৎস তৈরি হতে পারে। এমন কোনো বিনিয়োগ বা ব্যবসার সুযোগ সামনে আসতে পারে, যা আপনার আর্থিক অবস্থাকে সম্পূর্ণ বদলে দেবে। পরিবারের পাশে থাকবেন সৌভাগ্যের দেবী লক্ষ্মী, আর স্থায়ী সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনাও প্রবল।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য ২০২৬ হবে স্থিতি এবং সাফল্যের বছর। শনির প্রতিকূল প্রভাব কমে এসে সৌভাগ্যের পথ খুলে দিতে শুরু করবে। রাজনৈতিক বা প্রশাসনিক কাজে যুক্ত থাকলে পদোন্নতি বা সম্মান পাওয়া নিশ্চিত। ব্যবসা করেন যাঁরা, তাঁদেরও বড় কোনো সুযোগ মিলতে পারে। আর্থিক উন্নতির পাশাপাশি সমাজে আপনার প্রভাবও বাড়বে।
কন্যা রাশি
কন্যা রাশির জন্য আগামী বছর কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে। নতুন চাকরি বা ব্যবসার বড় সুযোগ আসতে পারে। যাঁরা স্টার্টআপ বা নতুন উদ্যোগ নিয়ে ভাবছেন, তাঁদের জন্য ২০২৬ আদর্শ সময় প্রমাণিত হতে পারে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সফল হবে। অর্থ সঞ্চয়ও আগের তুলনায় অনেক সহজ হবে বলে অনুমান।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের আয়ের ধারায় উল্লেখযোগ্য বৃদ্ধি আসবে। দীর্ঘদিন ধরে অপেক্ষা করা পদোন্নতি এ বছরই মিলতে পারে। ভাগ্যের সহায়তায় বিনিয়োগ থেকে লাভ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্যও এটি অত্যন্ত লাভজনক সময় হতে চলেছে। নতুন চুক্তি বা বিদেশ থেকে কাজ পাওয়ার সম্ভাবনাও প্রবল।
মকর রাশি
শনিদেবের বিশেষ কৃপা বর্ষিত হবে মকর রাশির জাতকদের উপর। পরিশ্রমী এই রাশির মানুষরা ২০২৬ সালে কর্মক্ষেত্রে অসাধারণ উন্নতি দেখবেন। দীর্ঘ দিনের সংগ্রামের পর সম্মান, অর্থ এবং স্থায়িত্ব— তিনটিই একসঙ্গে মিলতে পারে। উচ্চপদে উন্নতি কিংবা বড় কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি বৃদ্ধি এবং ধনলাভও নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ Pakistan-Afghanistan clash update: পাকিস্তানের এয়ার স্ট্রাইকে আফগানিস্তানে মৃ*ত্যু তিন ক্রিকেটারসহ ১০ জন নি*হত!
২০২৬ সাল যে সবার জন্য সমান হবে না, তা পরিষ্কার। তবে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী যদি সত্যি হয়, তাহলে এই পাঁচ রাশির মানুষরা নিশ্চয়ই আগামী বছরকে জীবনের সবচেয়ে সফল বছর হিসেবে স্মরণ করবেন। এখন দেখার বিষয়, সময় শেষ পর্যন্ত কোন দিকে নিয়ে যায়।





