হৃদরোগে আক্রান্ত হয়ে স্কুলেই মৃত্যু! আচমকা কার্ডিয়াক অ্যারেস্ট প্রাণ কেড়ে নিল ৮ বছরের তেজস্বিনীর

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বছর আটের শিশুর। স্কুলের মধ্যেই হঠাৎ বিকল হয়ে পড়ল তার শরীর। আচমকা কার্ডিয়াক অ্যারেস্টের জেরে মৃত্যু হল আট বছরের তেজস্বিনীর। প্রতিদিনের মতোই সেদিনও সে স্কুলে যায়। তবে সেখানে যে তার জন্য অপেক্ষায় ছিল মৃত্যু! তা টের পায়নি তেজস্বিনীর অভিভাবকরাও।

কর্নাটকের চামরাজনগর এলাকার বাসিন্দা ছোট্ট শিশু তেজস্বিনী। প্রতিদিনের মতোই সেদিন স্কুল যেতে হঠাৎ করে নিজের ভার হারিয়ে সে অচেতন হয়ে পড়ে যায়। ঘটনায় চমকে ওঠে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। তৎক্ষণাৎই তেজস্বিনীকে ভর্তি করা হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানেই শুরু হয় তাঁর চিকিৎসা। অনেক লড়াই করেও মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি খুদে। হাজারো চেষ্টার পরেও মৃত্যু হয় তার।

হাসপাতাল সূত্রে খবর, তেজস্বিনীর শরীরে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার মতো কোনও সমস্যা ছিল না। এমনকী পরিবারের কথায়, বেশ চনমনে ছিল তাঁদের সন্তান। খুদের স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া হত পুরোপুরিভাবে। ইতিমধ্যে এই ঘটনা সাড়া ফেলেছে ইন্টারনেটে। দুঃখ প্রকাশ করছেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ অতুলকাণ্ডের পুনরাবৃত্তি, যুবকের আত্মহত্যা! স্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ!

হৃৎপিণ্ড হঠাৎ শরীরে রক্ত সরবরাহ করা বন্ধ করে দিলে আর মস্তিষ্কে অক্সিজেন পৌঁছতে পারে না। আর তখন থেকে শুরু হয় শ্বাসকষ্ট। একসময় সংজ্ঞা হারিয়ে মৃত্যু হয় রোগীর। শারীরিক এই অবস্থাকে বলে কার্ডিয়াক অ্যারেস্ট। সমীক্ষায় প্রাপ্ত তথ্য থেকে বলা যায়, প্রতিবছর কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু ঘটে প্রায় সাত লক্ষ মানুষের।

RELATED Articles