পছন্দের খাবার খেয়ে প্রাণ হারিয়েছেন এমন ঘটনা সচরাচর দেখা যায় না। এবার বাটার চিকেন কারি খেয়ে প্রাণ হারালেন যুবক। মাত্র ২৭ বছর বয়সেই নিজের পছন্দের খাবার খেয়ে প্রাণ হারান ওই যুবক। কী এমন ছিল ওই খাবারে? জনপ্রিয় ওই খাবারে কী বিষক্রিয়া হয়েছিল, যার জন্য প্রাণ হারাতে হয় যুবককে। জানা গিয়েছে, কিছুটা বাটার চিকেন খাওয়ার পরই ওই ব্যক্তির বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। বুকের ব্যথায় মেঝেতে পড়ে যান ব্যক্তি। শেষপর্যন্ত মারা যান। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডে। তবে, কি কেউ তাঁর খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। তদন্তে অবশ্য তা প্রমাণিত হয়নি।
সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম জোসেফ হিগিনসন। ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টারের বুরির বাসিন্দা। পেশায় ছিলেন একজন মেকানিক। অ্যানাফিল্যাক্সিস নামক বাদামে তাঁর অ্যালার্জি ছিল।অ্যালার্জি জীবনের ঝুঁকি বাড়িয়ে তুলে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে।
পোর্টাল মিরর অনুসারে, “হিগিনসন পরিবারের সঙ্গে ২৮ ডিসেম্বর, ২০২২-এ মাত্র বাটার চিকেন কারির এক গ্রাস খেয়েছিলেন। তরকারিতে নাকি প্রচুর ড্রাই ফ্রুটস ছিল। এতে অ্যালার্জি ফিরে আসে হিগিনসনের। মেঝেতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে রয়্যাল বোল্টন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুস্থ করতে অ্যাড্রেনালিন দেওয়া হয়েছিল, হাসপাতালে নিয়ে যাওয়ার আগে সিপিআরও করা হয়েছিল। কিন্তু শত চেষ্টা সত্ত্বেও ভর্তির ৭ দিনের মাথায়, ৪ জানুয়ারি তিনি মারা যান। তার মৃত্যুর পর পুলিশ তদন্ত করলেও চিকেন কারি তৈরির প্রতিষ্ঠানের কোনও দোষ খুঁজে পায়নি। এখন বিষয়টি আদালতের মাধ্যমে প্রকাশ্যে এসেছে।”
এর আগেও বেশ কয়েকবার বাদাম দিয়ে তৈরি খাবার খেয়েছিলেন তিনি। কিন্তু সেই সময় শারীরিক কোনও অসুবিধা হয়নি তাঁর। তাই তিনি ভেবেছিলেন বাদাম দিয়ে তৈরি বাটার চিকেন খেলে অসুবিধা হবে না তার। কিন্তু এই বাটার চিকেনই কেড়ে নিল তাঁর প্রাণ। অ্যানাফিল্যাক্সিসে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে।
পরিবারের মতে, হিগিনসন তাঁর অ্যালার্জির কথা জানতেন। খাওয়ার আগে অ্যালার্জি হতে পারে এমন উপকরণ আছে কিনা দেখে নিয়েছিলেন। তবুও শেষ রক্ষা হয়নি। এ প্রসঙ্গে, তাঁর বোন এমিলি হিগিনসন বলেছেন, “অ্যালার্জিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত।অ্যালার্জি এমন কিছু নয় যা হালকাভাবে নেওয়া যায়।” জানা গিয়েছে, মৃত্যুর কয়েক মাস আগে হিগিনসনের অ্যালার্জি ধরা পড়ে। এলার্জি এড়াতে তিনি এপিপেন নিতেন। প্যাথলজিস্ট ডাঃ ফিলিপ নিশ্চিত করেছেন জোসেফ তরকারি খাওয়ার সঙ্গে সঙ্গেই, অ্যালার্জির প্রতিক্রিয়া শুরু হয়েছিল। বাটার চিকেনে বাদামই হিগিনসনের মৃত্যুর কারণ ছিল।
প্রসঙ্গত, অ্যালার্জি বাদে জোসেফের শরীরে কোনও কঠিন রোগ বাসা বাঁধতে পারেনি। মৃত্যুর পর তাঁর অঙ্গ দান করেছে পরিবার। বোন এমিলি জানিয়েছেন, “জোসেফের হার্ট ও একটি কিডনি দান করা হয়েছে। যাঁদের শরীরে এগুলি প্রতিস্থাপন করা হয়েছিল, তাঁরা জীবিত রয়েছেন।”





