জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চলতি মাসে একাধিক গ্রহ-নক্ষত্রের রাশি পরিবর্তন ও রাজযোগ গঠন নির্দিষ্ট সময় অনুযায়ী সমস্ত গ্রহই নিজের গতি পাল্টায়। গত ৭ মার্চে মীন রাশিতে প্রবেশ করেছে গ্রহদের রাজপুত্র বুধ। সেই মীন রাশিতেই আবার বর্তমানে অবস্থান করছে রাহুও।
এর জেরে বুধ ও রাহুর মিলন ঘটেছে মীন রাশিতে। এই যুতির জেরে ১২টি রাশির জাতক-জাতিকার উপরই প্রভাব পড়বে। অনেকের জন্য এই প্রভাব নেতিবাচক হতে পারে তো আবার কারোর জন্য ভালো প্রভাব পড়তে পারে এই যুতির ফলে। এই বুধ-রাহুর যুতিতে একাধিক রাশির ভাগ্যে অফুরন্ত ধন-সম্পদ, অর্থপ্রাপ্তি হবে।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
বৃশ্চিক রাশি
বুধ ও রাহুর মিলনের ফলে দারুণ শুভ লাভ হবে এই রাশির জাতক-জাতিকাদের। আয়ের উৎস বাড়বে এদের। এর ফলে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় এদের পারিবারিক সম্পর্ক মজবুত হবে। এই সময় স্বাস্থ্যের যত্ন নিতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। বাইরের কোনও খাবার এড়িয়ে চলুন এই সময়।
কর্কট রাশি
মীন রাশিতে বুধ ও রাহুর মিলনে দারুণ লাভবান হবেন এই রাশির জাতক-জাতিকারা। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই সময়। এর ফলে আর্থিক অবস্থা আগের থেকে অনেক বেশি ভালো হবে। ব্যবসায়ীরা লাভবান হবেন এই সময় এই রাশির জাতক-জাতিকারা। কর্মজীবনেও সাফল্যের সম্ভাবনা এই রাশির জাতক-জাতিকাদের।
মীন রাশি
এই সময় ভাগ্যের সহায় থাকবে এই রাশির জাতক-জাতিকাদের। চাকরিজীবীরা নিজেদের কাজের প্রশংসা পাবেন। কর্মকর্তারাও নিজের কাজের প্রশংসা পাবেন এই সময়। ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময় এটি। দাম্পত্য জীবনে সমস্যা কমতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। বিনিয়োগের জন্য এটি খুব ভালো সময়।
মকর রাশি
মীন রাশিতে রাহু-বুধের মিলন এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হবে। চাকরিজীবীদের পদোন্নতি হবে এই সময়। এই রাশির জাতক-জাতিকা যারা ব্যবসায়ী, তারা নতুন চুক্তি পেতে পারেন এই সময়। তবে অর্থ বিনিয়োগের আগে ভাবনাচিন্তা করুন। সমাজে সম্মান বৃদ্ধি হবে এই রাশির জাতক-জাতিকাদের।





