লোভ দেখিয়ে একাধিকবার নাবালিকাকে ধ’র্ষ’ণ, জানাজানি না হওয়ার জন্য প্রাণনাশের হুমকি, গ্রেফতার নাবালিকার পিসেমশাই

তেরো বছরের নাবালিকাকে ধ’র্ষ’ণের অভিযোগ। অভিযুক্ত খফ নাবালিকার পিসেমশাই। অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতের কঠোর শাস্তির দাবী তুলেছেন সকলে।

ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার বালিয়াডাঙা এলাকায়। ধৃতের নাম আব্দুর রহমান। জানা গিয়েছে, ধৃত সম্পর্কে নাবালিকার পিসেমশাই। নাবালিকাকে নানান প্রলোভন দেখিয়ে বাড়িতে ডাকত সে। এভাবেই তাকে একাধিকবার ধ’র্ষ’ণ করে বলে অভিযোগ।

এই ঘটনা যাতে কেউ না জানতে পারে, তাই নাবালিকাকে হুমকিও দেয় বলে অভিযোগ। নাবালিকাকে প্রাণনাশের হুমকি দেয় ওই অভিযুক্ত, এমনটাই জানা গিয়েছে। দীর্ঘদিন এমন চলার পর অবশেষে নিজের পরিবারের সকলকে একথা জানায় নাবালিকা।    

নাবালিকার থেকে একথা জানতে পেরেই গতকাল, মঙ্গলবার রাতে অশোকনগর থানায় আব্দুর রহমানের বিরুদ্ধে ধ’র্ষ’ণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয় বলেও জানিয়েছে পুলিশ।

ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছেন তদন্তকারীরা। আজ, বুধবার ধৃতকে আদালতে পেশ করা হয়। ধৃতের কঠোর শাস্তির দাবী করেছে নাবালিকার পরিবার।

আরও অন্যান্য খবর