আর্থিক অবস্থা মজবুত হবে রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মীদের, পেনশন বণ্টনের জন্য এবার আরবিআই-এর অনুমোদন পেল বন্ধন ব্যাঙ্ক

সর্বভারতীয় ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ক আজ ঘোষণা করল যে ভারতীয় রেল মন্ত্রকের তরফে, ই-পিপিও পরিষেবার মাধ্যমে পেনশন বণ্টনের জন্য তারা আরবিআই-এর অনুমোদন পেয়েছে। ভারতীয় রেল দেশের সর্ববৃহৎ নিয়োগকর্তা এবং এই মুহূর্তে ১২ লক্ষেরও বেশি মানুষ ভারতীয় রেলে কর্মরত। সেই সূত্রে বন্ধন ব্যাঙ্ক খুব শীঘ্রই ভারতীয় রেল মন্ত্রকের পেনশন বণ্টনের প্রক্রিয়ায় মিশে যেতে চলেছে।

এই অনুমোদনের ফলে বন্ধন ব্যাঙ্ক ভারতীয় রেল মন্ত্রকের সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন বণ্টন করতে সমর্থ হবে। এর ফলে বন্ধন ব্যাঙ্কের ক্ষেত্রে ১৭টি রেলওয়ে জোন এবং ৮ টি উৎপাদন ক্ষেত্রের অন্তর্গত বার্ষিক গড় ৫০,০০০ অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীদের সাথে যোগসূত্রের সুযোগ পাবে।

এর ফলে বন্ধন ব্যাঙ্কের বর্তমান ও নতুন গ্রাহকগণ বিশ্বমানের ব্যাঙ্কিং পরিষেবা, আকর্ষক ও প্রতিযোগিতামূলক সুদের হার ও বর্ষীয়ান নাগরিকদের জন্য বিশেষ সুবিধা উপভোগের সুযোগ পাবেন। পেনশনভোগীরাও বন্ধন ব্যাংকের ১,৬৪০ টি শাখা এবং অত্যাধুনিক ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার সাথে যুক্ত হতে পারবেন।

বন্ধন ব্যাঙ্কের হেড গভর্নমেন্ট বিজনেস দেবরাজ সাহা জানান, “ভারতীয় রেল দেশের অন্যতম এবং সর্ববৃহৎ নিয়োগকর্তা। রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন বণ্টন সংক্রান্ত অনুমোদনের ফলে আমরা তাদের সেরা প্রোডাক্ট এবং পরিষেবা দেওয়ার সুযোগ পেয়েছি। এর ফলে রেলওয়ের পেনশনভোগী মানুষরাও বন্ধন ব্যাঙ্কের আকর্ষক ও প্রতিযোগিতামূলক সুদের হারের সুবিধে নিতে পারবেন। এই দ্বায়িত্ব, ভারতবর্ষের অর্থ মন্ত্রক, রেলওয়ে এবং আরবিআই এর বন্ধন ব্যাঙ্কের পরিষেবার উপর আস্থার পরিচায়ক”।

 তাঁর কথায়, “এই নতুন অনুমোদন আমাদের ভারতীয় রেলের অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন দেওয়ার ও তাদের আর্থিক উন্নতির এই মহান কর্মযজ্ঞে এক বিশেষ ভূমিকা নেওয়ার সুযোগ করে দিয়েছে। আমরা এখন অবসপ্রাপ্ত কর্মচারীদের আরও উন্নত পরিষেবা দিতে বদ্ধ পরিকর”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles