কয়লা দুর্নীতি? সেটা আবার কী! রেকর্ড সংখ্যায় জিতে ডায়মন্ড হারবারে জয়ের হ্যাটট্রিকের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ দেশজুড়ে লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। দেশের পাশাপাশি উত্তপ্ত বাংলার রাজ্য রাজনীতি। তবে শুধুমাত্র উত্তপ্ত বলা যায় না রীতিমতো চমকপ্রদ। এক বাক্যে বলতে হয় এতটা টানটান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই এর আগে কোন‌ও লোকসভা নির্বাচনেই হয়ত প্রত্যক্ষ করেনি বাংলা।

তবে চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে বেশ কিছু ঘটনার জন্য বেশ অস্বস্তিতে ছিল রাজ্যের শাসক দল। মনে করা হয়েছিল এই বছর আসন সংখ্যা অনেকটাই বেড়ে যাবে বিজেপির। বেশকিছু কেন্দ্রে তৃণমূলের হার নিশ্চিত বলে ধরা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা ক্রমাগত বদলাতে শুরু করেছে।

কোথাও হাড্ডাহাড্ডি লড়াই আবার কোথাও একচ্ছত্র অধিপত্য দেখিয়ে বেরিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। যেমন শাসকদলের অন্যতম গড় ডায়মন্ড হারবার। সর্ব ভারতীয় তৃণমূলের দ্বিতীয় সর্বাধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি এটি। যদিও লোকসভা নির্বাচনের আগে কয়লা দুর্নীতি, গরু চুরি ইত্যাদি কারণ নিয়ে বেশ অস্বস্তিতে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজপুত্র।

তবে পিসির হাত ধরে বাংলার রাজ্য রাজনীতিতে যে তিনি দারুণ প্রভাব বিস্তার করতে সফল হয়েছেন তা বলাই বাহুল্য! নিজের লোকসভা কেন্দ্রে বিরোধীদের কার্যত টিকতেই দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে ৩ লক্ষ ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক। নিজের দুর্গে অপ্রতিদ্বন্দ্বী তিনি। এই লোকসভা কেন্দ্রে এই বছর জয়যুক্ত হলে জয়ের হ্যাটট্রিক করবেন তিনি। এবং ইতিমধ্যেই ফলাফল দেখে মনে হচ্ছে ডায়মন্ড হারবারের রং সবুজ‌ হতে চলেছে।

RELATED Articles