‘জঙ্গলের নয়, সার্কাসের বাঘ’, ডোনাকে কতটা ভয় পান সৌরভ? অভিনেতার প্রশ্নে বাকরুদ্ধ মহারাজ

বাংলার একটি অন্যতম জনপ্রিয় শো দাদাগিরি। এবারের সেই ‘দাদাগিরি’ ১০ বছর পূর্ণ করল। সঞ্চালক হিসেবে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই প্রশংসিত সৌরভ। বহু জায়গার লোক এই মঞ্চে এসে, তাদের জ্ঞানের ভান্ডার উজাড় করে দেয়। দাদাগিরি ১০ শো জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলী কেউ দেখা যায় প্রতিযোগীদের বিভিন্ন উত্তর দিতে। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়। দেখতে দেখতে পাঁচ মাসের সফর পার করে ফেলেছে সৌরভ সঞ্চালিত এই শো।

দাদাগিরির এই সিজনে কখনও মঞ্চ আলোকিত করতে এসেছে খুদেরা। ‌‌আবার কখনো এসেছেন নায়ক নায়িকারা। এসেছেন বহু প্রতিভার মানুষজন। সম্প্রতি দাদাগিরির এপিসোডের এসেছিলেন অভিনেতা ইন্দ্রনীল মল্লিক।‌ ইন্দ্রনীল জি বাংলা চ্যানেলে কাছে কই মনের কথা ধারাবাহিকে শতদ্রুর চরিত্রে অভিনয় করছে। দাদাগিরির মঞ্চে ইন্দ্রনীল ফাঁস করেছেন তার নিজের বিয়ের অভিজ্ঞতা। অভিনেতা জানিয়েছেন তার বউকে খুব ভয় পান তিনি। ‌

২০২১ সালের ১৪ই ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন ইন্দ্রনীল আর সায়ন্তনী। দুই পরিবারের মানুষ ঘনিষ্ট কিছু আত্মীয়দের মাঝেই ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল তাদের। এটা ইন্দ্রনীলের দ্বিতীয় বিয়ে এর আগে ২০১৬ সালে অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ইন্দ্রনীল। দাদাগিরির মঞ্চে অভিনেতাকে পরিচয় করিয়ে দিতেই ইন্দ্রনীল বলে ওঠেন, ‘আসলে বাড়িতে ভীতু। বাইরে আমি খুব সাহসী।’

এরপরই অভিনেতা চালাকি করে সৌরভের (Sourav Ganguly) দিকে প্রশ্নের মোড় ঘুরিয়ে দিয়ে বলেন, ‘তোমার অভিজ্ঞতা তো আরও বেশি, তুমি জানবে।’ উত্তরে মহারাজ জানান, ‘আমি কোথাও কোনও ভয় পাই না’। অভিনেতা আরও বলেন, ‘এখন এমন হয় মাঝে মাঝে ভিতরের বাঘটা বেরিয়ে পড়ে। তারপরই বুঝতে পারি, ওটা জঙ্গলের নয়, সার্কাসের। তাই তো আমার হিল স্টেশন পছন্দ নয়, কারণ পার্টনারের সঙ্গে কথা বলাটাই তো অ্যাডভেঞ্চার স্পোর্টস। ধরো জিজ্ঞাসা করলো, আমাকে কি মোটা লাগছে? হ্যাঁ বললে বলবে, তুমি আমাকে মোটা বললে। আর না বললে বলবে, তুমি মিথ্যে কথা বলো।’‌‌ ইন্দ্রনীলের এই কথা শুনে হাসি থামাতে পারেননি দাদাগিরির বাকি প্রতিযোগি গীতশ্রী, অন্বেষারা। এসব শুনে সৌরভ বলেন, ‘কী দেখে বিয়েটা করেছিলি? এই উত্তরটা পেলে, বাকিগুলোরও উত্তর পেয়ে যাবি।’

দাদাগিরির এই এপিসোডে মেয়ে সানার কথাও বলেন সৌরভ (Sourav Ganguly)। অভিনেত্রী পায়েল সরকারে সৌরভের কাছে প্রশ্ন রেখেছিলেন, ‘ধরো সানা এসে বলল, আমি এই ছেলেটাকে ভালোবাসি, তোমার দুনিয়া একেবারে উপর-নীচ হয়ে যাবে নিশ্চয়ই?’ এর উত্তরে সৌরভের জবাব ছিল, ‘একদমই না। অনেক প্রশ্ন করব ঠিকই। দুনিয়া উপর-নীচ হবে না।’

RELATED Articles