‘আমি তো দু’বেলা জয় শ্রীরাম বলি, লোকে বলবে দিদির আমলে বিজেপি করছিস’, রাজনীতি নিয়ে সরব রাঙা বউ শ্রুতি দাস

কাটোয়ার নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল শ্রুতি দাস (Shruti Das)। অভিনেত্রী হওয়ার স্বপ্ন তাকে টেনে এনেছিল কলকাতায়। গত কয়েক বছরে টলিউডের এক পরিচিত মুখ হয়ে উঠেছেন শ্রুতি। কয়েক মাস আগেই শেষ হয়েছে তার জনপ্রিয় ধারাবাহিক রাঙ্গা বউ। তারপরেই পা রাখেন বড়পর্দায়। শিবপ্রসাদ নন্দিতার ছবিতে রাখি গুলজার এর সহ অভিনেত্রী হিসেবে কাজ করেছেন শ্রুতি দাস। স্বাভাবিকভাবে এই বলা যায় তার ক্যারিয়ার ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।

অভিনেত্রী (Shruti Das) মনের কথা বলতে কখনোই দ্বিধাবোধ করেননি তিনি বরং জোর তার জুটেছে ঠোঁট কাটা পরিচয়। সব সময় ট্রোলারদের মুখে ঝামা ঘষে দিতে ওস্তাদ তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজেপিকে নিয়ে তার মন্তব্য জানিয়েছেন রাঙা বউ। স্রোতে জানিয়েছেন হিন্দুত্ববাদ বা বিজেপি কোনটাই বোঝেন না তিনি। তবে তার বাড়িতে রাখা রয়েছে বজরংবলীর মূর্তি। অভিনেত্রী জানিয়েছেন তিনি রাম ভক্ত হনুমানের পরম ভক্ত।

রামভক্ত হনুমানের পরম ভক্ত শ্রুতি (Shruti Das)

এক সাক্ষাৎকারে শ্রুতি (Shruti Das) জানান, তিনি রামভক্ত হনুমানের এতটাই ভক্ত যে বাড়ির দরজার উপরে বজরংবলীর মূর্তি লাগিয়েছেন, আর সেই মূর্তি দেখে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। শ্রুতি জানান, “ভগবানকে পুজো করতেও আজকাল ভয় লাগছে। আমি জেঠিমাকে বললাম, আমি হনুমান চালিশা পড়ি, আমি জয় শ্রীরাম বলি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ… হরে রাম বলি। তা সেগুলো রাস্তাঘাটে বলতে গেলে লোকে কি বলবে দিদির আমলে তুই বিজেপি করছিস”?

এসব কথায় শ্রুতি বিরক্ত বোধ করেন। শ্রুতি (Shruti Das) এ প্রসঙ্গে জানাচ্ছেন, “এই নোংরামোগুলো আমি সহ্য করতে পারি না। আমি দিদিকে ভালোবাসি না মোদিকে ভালোবাসি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কোনও ব্যক্তি স্বাধীনতা নেই? কে থালা বাজাচ্ছে আর কে দিদির জয়গান করছেন, এটার জন্য লোককে কথা শুনতে হলে এই সমাজে আমার থেকে লাভ নেই”।

রাজনীতির ময়দানে দেখা যাবে শ্রুতিকে (Shruti Das) ?

রাজনীতির ময়দানে এখন টলিপাড়ার পরিচিত মুখরা ঘুরাঘুরি করে। দেব, রচনা, সায়নী, সায়ন্তিকারা রয়েছেন ভোটের ময়দানে। ভবিষ্যতে কি রাজনীতির ময়দানে দেখা যাবে শ্রুতিকে? অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিলেন সে কথা। রাজনীতিতে যোগদান নিয়ে শ্রুতি (Shruti Das) বলেন, আগে পড়াশোনা করতে হবে কোন বিষয় না জেনে হুট করে ঝাঁপিয়ে পড়া যায় না।

অভিনেত্রী স্পষ্ট জানান, “রাজনীতি নিয়ে আমার পড়াশোনা নেই। আমি গণ্ডমূর্খের মতো দাঁড়াতে পারব না, গালাগাল খেতে পারব না। আমি অভিনেত্রী, প্রচুর মানুষ আমাকে ভালোবাসে”। রাজনীতির ময়দানে দেবকে নিজের আইডিয়াল ভাবেন শ্রুতি। তবে কি পরবর্তীতে দেবের সাথে প্রচারে দেখা যেতে পারে শ্রুতিকে। সে বিষয়ে অভিনেত্রী বলছেন, কি ব্যাপারে প্রচার করতে হবে সেটা ভালোভাবে জেনে বুঝে তবেই যাব।

আরও অন্যান্য খবর