মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত তথ্য জানাতে পারলে কোটি টাকার পুরস্কার, নির্বাচনী প্রচারে ঘোষণা বিজেপি প্রার্থী কবিয়াল অসীম সরকারের

আর কিছুদিন পর লোকসভা নির্বাচন। এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই ব্যস্ত ভোট প্রচারে। অনেকেই ভোট প্রচারে বেরিয়ে বিরোধী দলের নেতানেত্রীদের বিরুদ্ধে মাঝেমধ্যে এমন কিছু মন্তব্য করে বসছেন, যার জেরে বিতর্কে জড়াতে হচ্ছে তাদের। এবার ফের বিতর্কে জড়ালেন বিজেপির কবিয়াল প্রার্থী অসীম সরকার (Asim Sarkar)

লোকসভা ভোটের প্রচারের খাতিরে জনসংযোগ বাড়াচ্ছেন নানান রাজনৈতিক নেতানেত্রীরা। নেতাদের হয়ে প্রচার করছেন দলের কর্মী-সমর্থকরাও। নিজের নিজের লোকসভা কেন্দ্রের নানান এলাকায় মিটিং, মিছিল করছেন লোকসভা ভোটের প্রার্থীরা। এবার এই প্রচারে এক ঘোষণা করে নিজের জন্যই বিপদ ডেকে আনলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার (Asim Sarkar)

ঠিক কী বলেছেন অসীম সরকার (Asim Sarkar)

গত সোমবার অসীম সরকার গিয়েছিলেন পূর্ব বর্ধমানের মেমারির মহেশডাঙা ক্যাম্প এলাকায়। সেখানে সভা করেন তিনি। সেই সভা থেকে তৃণমূলকে বেলাগাম আক্রমণ দাগেন বিজেপি নেতা। শুধুমাত্র তৃণমূলই নয়, এদিন তাঁর আক্রমণের মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা (Asim Sarkar)। এও ঘোষণা করেন যে মুখ্যমন্ত্রী ব্যক্তিগত তথ্য যদি কোনও তৃণমূল কর্মী-সমর্থক দিতে পারেন, তাহলে কোটি টাকার পুরস্কার দেওয়া হবে।

তাঁর এই মন্তব্যের জেরেই শুরু হয়েছে বিতর্ক। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেন পূর্ব বর্ধমানের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থীর (Asim Sarkar) বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

এই প্রসঙ্গে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শর্মিলা সরকার জানান, “প্রথম থেকেই যে ভাষায় তিনি কথা বলছেন তা সাধারণভাবে কেউ বলে না। একের পর এক কুরুচিকর মন্তব্য করে চলেছেন বিজেপি প্রার্থী অসীম সরকার। বাংলার মানুষ সবই শুনছে। এর উত্তর তাঁরা ভোট বাক্সে দিয়ে দেবেন”।

বলে রাখি, এটাই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার নানান বিতর্কে জড়িয়েছেন বিজেপি প্রার্থী অসীম সরকার (Asim Sarkar)। নানান সময় নানান শাসক দলের নেতাকে নানান মন্তব্য করার জেরে তিনি উঠে এসেছেন চর্চার কেন্দ্রবিন্দুতে। ছাড়েন নি নিজের দলের অনেক নেতাকেও। আর এবার লোকসভা নির্বাচনের ঠিক মুখে মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্য করে ফের একবার বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী।

RELATED Articles