রেস্তোরাঁয় মায়ের জন্মদিন সেলিব্রেটে ব্যস্ত শ্রাবন্তী, ক্যামেরা দেখেই মুখ লুকালো অভিনেত্রীর ছেলে, কিন্তু কেন?

নিজের মায়ের জন্মদিন সেলিব্রেট করলে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। অভিনেত্রীর মায়ের জন্মদিন ছিল পয়লা এপ্রিল। ‌ এদিন পরিবারের সকলের সাথে একসাথে জন্মদিন সেলিব্রেট করেছেন অভিনেত্রীর মা। মায়ের জন্মদিন সেলিব্রেশন কেক কাটার ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শ্রাবন্তী। অভিনেত্রীর মায়ের জন্মদিনে ছিলেন অভিনেত্রীর বাবা, তার দিদি স্মিতা, অভিনেত্রীর ছেলে ঝিনুক ও অন্যান্য সদস্যরা। ছবি দেখে বোঝা যাচ্ছে কোন রেস্তোরাতে কেক কেটে খাওয়া দাওয়া করে জন্মদিন সেলিব্রেট করেছেন অভিনেত্রীর মা।

মায়ের জন্মদিনে অভিনেত্রী ধরা দিয়েছিলেন ফ্লোরাল প্রিন্ট এর একটি পোশাকে। ‌ মায়ের জন্মদিনের একটি ছোট্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রাবন্তী Srabanti Chatterjee। সেই ভিডিওতে তিনি ও তার বন স্মিতা মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তাদের শুভেচ্ছার উত্তরে অভিনেত্রীর মা ‘থ্যাংক ইউ’ বলেছেন। তারপরে চলে কেক কাটার পর্ব।

অভিনেত্রী এর একমাত্র ছেলের নাম অভিমন্যু চট্টোপাধ্যায়। ঝিনুক নামে ছেলেকে ডাকেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)। শ্রাবন্তীর জীবনের সবটা জুড়েই রয়েছেন তার ছেলে। অভিনেত্র শেয়ার করা ভিডিওতে ঝিনুকের এক ঝলক দেখা মেলে। ‌দিদার জন্মদিনে ঝিনুক করেছিলেন লাল শার্ট আর ডেনিম জিন্স। শ্রাবন্তী ক্যামেরা ঘুরিয়ে তার দিদি বাবা মা সকলের সাথে পরিচয় করিয়ে দেন। সেখানেই এক ঝলক দেখা যায় ঝিনুককে। যদিও ক্যামেরা দেখে মুখ লুকিয়ে নিয়েছেন তিনি। ‌ কেন মুখ লুকিয়েছেন তা জানা যায়নি। সেই নিয়ে নেটিজেনদের মনে প্রশ্ন তৈরি হয়েছে।‌‌

অল্প বয়সেই বিয়ে হয়েছিল শ্রাবন্তীর (Srabanti Chatterjee)। অল্প বয়সেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন। শ্রাবন্তী ও তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের ছেলে অভিমন্যু। ছেলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন অভিনেত্রী।‌

উল্লেখ্য, পরিচালক শুভ্রজিৎ মিত্রের হাত ধরে পর্দায় আসতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরাণী’। এই ছবিতেই দেখা যাবে শ্রাবন্তীকে Srabanti Chatterjee। ‌ডাকাত-সম্রাজ্ঞী হিসাবে ধরা দেবে না এই সিনেমাতে। ‌ ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে চাইছেন ব্রিটিশদের বিরুদ্ধে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের বিদ্রোহের কথা। ‌ এমনকি এই সিনেমাতে দেখানো হবে বাংলার ফকির সন্ন্যাসী বিদ্রোহও। ২০২৩ সালের কাঞ্চন চিত্রে দেবী চৌধুরানী ছবির পোস্টার উন্মোচিত হয়েছিল। চলছে দেবী চৌধুরানীর শুটিং। ‌ দেবী চৌধুরানী হয়ে উঠতে বেজায় পরিশ্রম করতে হয়েছে শ্রাবন্তীকে। ‌ঘোড়সওয়ারি থেকে শুরু করে তলোয়ার চালনা সবকিছুর ট্রেনিং নিতে হয়েছে তাকে।

জানুয়ারি মাসে এই ছবির শুটিং শুরু হয়েছে। ইতিমধ্যেই শেষ হয়েছে প্রথম সিডিউলের কাজ। জানা গেছে এই ছবিতে ভবানী পাঠকের চরিত্র দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ‌এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তীর মতো অভিনেতা-অভিনেত্রীদের। ‌দেবী চৌধুরানীর অ্যাকশন দৃশ্য কোরিওগ্রাফ করেছেন বলিউডের শ্যাম কৌশল, যিনি ভিকি কৌশলের বাবা। ‌ বাজিরাও মাস্তানি, গ্যাংস অফ ওয়াসেপুর-এর মতো ছবির অ্যাকশন দৃশ্যে সামলেছেন শ্যাম কৌশল।

RELATED Articles